বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি,সাগরপাড়া: মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে উদয় নগর চর কলোনি এলাকায় হানা দেয়।সেখানে চলছিল বেআইনিভাবে মাটি কাটার কাজ। আর সেই খবর গোপনে পেয়ে সাগর পাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস ও তার টিম সেখানে হানা দিয়ে তিনটি ট্রাক্টর আটক করে।তিনজনকে গ্রেফতার করে পুলিশ । ধৃত ব্যক্তিদের শুক্রবার বহরমপুর জেলা আদালতে(Baharampur Court) পেশ করে সাগরপাড়া থানার পুলিশ। তবে বেশ কিছুদিন আগেই সাগরপাড়া থানায় নতুন ওসি (OC)হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাকেশ বিশ্বাস। তারপরেই বলেছিলেন কোন বেআইনি কাজের সঙ্গে আপোষ করবেন না।

আর এইরপরেই বৃহস্পতিবার রাতের অন্ধকারে যখন চলছিল বেআইনি ভাবে মাটি কাটার কাজ সেই ঘটনায় তিনটি ট্রাক্টর আটক করেন ও তিনজন ব্যক্তিকে গ্রেফতার করেছেন। পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষজন। দীর্ঘদিন ধরে ওই এলাকায় রাতের অন্ধকারে মাটি চুরির কাজ চলত। রাতের অন্ধকারে সেই মাটি কেটে পাচার করা হত। স্থানীয় কেউ এই অন্যায়ের প্রতিবাদ করলে তাকে হুমকির মুখে পড়তে হতো। অবশেষে সাগরপাড়ার থানার নতুন ওসি কড়া পদক্ষেপ গ্রহণ করলেন।

তিনি জানিয়ে দিয়েছেন এলাকায় কোন অবৈধ এবং বেআইনি কাজকে তিনি হতে দেবেন না। এক প্রকার মাটি মাফিয়াদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন নতুন দারোগা বাবু।ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার একাধিক থানার পক্ষ থেকে সমস্ত রকম চোরা চালান, জাল নোটের কারবার সহ অন্যান্য অপরাধ রুখতে জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে। সীমান্ত এলাকায় বিএসএফের পাশাপাশি স্থানীয় থানার নজরদারি জোরদার করা হয়েছে। অনুপ্রবেশ আটকাতে চলছে জোরদার টহলদারি।

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী