শ্রীরামপুরে ঢুকলেই ‘ডিম থেরাপি’, কল্যাণকে নিশানা বিজেপি কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পথে নামল বিজেপি। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রভাসনগর এলাকায় বিক্ষোভ দেখিয়ে বিজেপি কর্মীরা ‘ডিম থেরাপি’র হুঁশিয়ারি দিলেন। বিজেপি কর্মীদের দাবি, শ্রীরামপুরে এলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পচা ডিম ছুড়ে প্রতিবাদ জানানো হবে। সেই উদ্দেশ্যে আগাম ডিম কিনে রাখার কথাও প্রকাশ্যে জানিয়েছেন তাঁরা।

সম্প্রতি একটি মন্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমি পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান সৎ পলিটিশিয়ান। অভিষেকের জন্য আজ আমাদের চোর চোর শুনতে হচ্ছে।’ সাংসদের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপি কর্মীরা রাস্তায় নামেন। বিক্ষোভ চলাকালীন বিভিন্ন স্লোগানও দেওয়া হয়। প্রতিবাদকারীদের একাংশের মুখে শোনা যায়, ‘মাতাল কল্যাণ, শ্রীরামপুর থেকে দূর হটো।’ প্রভাসনগরের বিজেপি নেতা পরাগ তরু মিত্র বলেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেকে সৎ বলছেন। অথচ শ্রীরামপুর লোকসভা এলাকার বিভিন্ন পুরসভা, পঞ্চায়েত ও প্রশাসনিক স্তরে দুর্নীতির অভিযোগ রয়েছে। এই চোরেদের সর্দার হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।’ তিনি আরও বলেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে চোর, তা প্রমাণ করতেই আমরা প্রতীকী প্রতিবাদ হিসেবে ডিম কিনে রেখেছি। আগামী দিনে ডিম থেরাপি দিয়ে তাঁর চিকিৎসা করা হবে।’

আরও পড়ুনঃ তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

ঘটনাকে কেন্দ্র করে শ্রীরামপুরের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে পাওয়া যায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যে রাজনৈতিক সংঘাত ও বাকযুদ্ধ ক্রমশ আরও তীব্র হচ্ছে। আর সেই আবহেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিজেপির এই প্রতিবাদ নতুন বিতর্কের জন্ম দিল।

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক