Loading live market data...
Loading active stocks...
Connecting...

কাঁকড়ার খোঁজে গিয়ে টেনে নিয়ে গেল বাঘ!

পেটের দায়ে বড় দায়। সেই পেটের দায়ের জন্যই বুকে ভয় নিয়েও যেতে হয় দক্ষিণরায়ের ডেরায়। তাই মাঝে মাঝেই খোয়া যায় প্রাণ

Share:

নিজস্ব প্রতিনিধি: পেটের দায়ে বড় দায়। সেই পেটের দায়ের জন্যই বুকে ভয় নিয়েও যেতে হয় দক্ষিণরায়ের ডেরায়। তাই মাঝে মাঝেই খোয়া যায় প্রাণ। ঠিক তেমন ঘটনাই ঘটল রবিবার বসিরহাট রেঞ্জ অফিসের ঝিলার জঙ্গলে। এদিন ভোরে নৌকা চেপে ঝিলার তিন নম্বর জঙ্গলে গিয়েছিলেন কুমিরমারী বাসিন্দা অরবিন্দ বিশ্বাস। সঙ্গী ছিলেন আরও দুজন। উদ্দেশ্যে ছিল কাঁকড়া ধরা। কিন্তু নৌকা থেকে নামতেই অরবিন্দের উপর ঝাঁপিয়ে পড়ে ডোরাকাটা। মুহূর্তের মধ্যেই অরবিন্দকে হিড়হিড় করে টেনে নিয়ে যায় বাঘটি। গভীর জঙ্গলে বাঘ টেনে নিয়ে যাওয়ার দৃশ্য ভয়ে দেখতেই থাকেন বাকি দুই মৎস্যজীবী।

দ্রুত ফিরে এসে পুরো ঘটনা নিকটবর্তী রেঞ্জ অফিসে জানান অপর দুই মৎস্যজীবী। রেঞ্জ অফিসের আধিকারিকরা ছুটে যান ঘটনাস্থলে। চলছে তল্লাশি এখনও। যদিও ওই মৎস্যজীবীর দেহ উদ্ধার করা সম্ভব হয়নি এখনও। খোঁজ চালাচ্ছে বন দফতরের কর্মীরাই। ঘটনার কথা শুনে অরবিন্দের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর স্ত্রী ও দুই ছেলে শোকে পাথর হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কারণ বাড়ির একমাত্র রোজগেরে ছিলেন অরবিন্দ। কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকার হয়েছেন একাধিক মৎস্যজীবী। এই ঘটনা আকছাড় ঘটেই থাকে। তবে কখনও কেউ আবার প্রাণপণে লড়াই করে জীবন বাঁচিয়ে ফিরে নিয়ে আসে।

‘গোবিন্দার কি পরকীয়া চলছে?’ প্রশ্ন শুনেই রেগে সঞ্চালকের মুখে স্ক্রিপ্ট ছুঁড়লেন সুনীতা

বিজেপি-কে ‘মহিষাসুর’ তকমা, ব্যারাকপুরে রাজ হারতেই চরম কটাক্ষের মুখে শুভশ্রী

প্যারাসেলিং করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার তরুণীর

রুটি, লুচি নাকি পরোটা! কোনটা হজম হবে দ্রুত? জানলে অবাক হবেন

ঘুম ভাঙল কলকাতার পুলিশ কমিশনারের, বুলডোজার নিয়ে দিলেন কড়া বার্তা

তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

সকালের খাবারেই লুকিয়ে ঝুঁকি! ব্রেকফাস্টের পর ‘লো সুগার’ কেন হয় জানুন

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ