রাজামৌলীর বারাণসী ছবির পারিশ্রমিকে রেকর্ড প্রিয়াঙ্কার, প্রভাস, রামচরণ বা আলিয়া কত নিয়েছিলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজা মৌলের ছবি মানেই একটা নতুন জগৎ। পৌরাণিক আবহ, রাজকীয় পোশাক, চোখ ধাঁধানো লোকেশন সব মিলিয়ে পরিচালকের ছবি নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ থাকেনা। সব সময় তার ছবি নিয়ে আলাদা টান অনুভব করেন দর্শকরা। তার ছবির বাজেট ও তারকাদের পারিশ্রমিক শুনলেও অবাক হতে হয়। আকাশ ছোঁয়া থাকে সেই পারিশ্রমিকের পরিমাণ। দীর্ঘদিন ভারতীয় সিনেমা থেকে দূরে থাকার পর রাজামৌলীর ছবি দিয়ে কাম ব্যাক করতে চলেছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। রাজামৌলী ছবি বারাণসী করার জন্য রেকর্ড পরিমান পারিশ্রমিক পাচ্ছেন তিনি।

ছবিতে অভিনেত্রীর পারিশ্রমিক নিয়ে দীর্ঘদিন নানা ধরনের জল্পনা চলছিল। বেশ বড় পরিমাণ পারিশ্রমিক চেয়েছিলেন প্রিয়াঙ্কা। কয়েক দফা আলোচনার পর অবশেষে সন্ধ্যতায় পৌঁছানো গিয়েছে। জানা গিয়েছে এই ছবিতে অভিনয় করার জন্য ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। আর এই জেরেই রাজামৌলীর আপকামিং ছবি বারানসীর বাজেট অনেকটাই বেড়ে গিয়েছে।

রাজামৌলীর সঙ্গে কাজ করতে আগে থেকেই প্রস্তুত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। পারিশ্রমিক নিয়ে চলছিল আলোচনা। অবশেষে সেটিও ঠিক হয়ে গিয়েছে। জানা গিয়েছে এই ছবিটি তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ১৩০০ কোটি টাকা। ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন মহেশ বাবু। সূত্রের খবর এই ছবির জন্য তিনি কোন পারিশ্রমিক নিচ্ছেন না। তবে ছবির লাভের ৪০ শতাংশ তার। এমনই চুক্তি হয়েছে। এই ছবিতে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। তার পারিশ্রমিক ১০ কোটি টাকা।

রাজামৌলীর ছবি মানেই বিগ বাজেটের ছবি। এর আগেও তার সমস্ত গুরুত্বপূর্ণ ছবিতে পারিশ্রমিকের পরিমাণও বড় অঙ্কের ছিল। তার অন্যতম গুরুত্বপূর্ণ ছবি আরআরআর। এই ছবির জন্য জুনিয়ার এনটিআর এবং রামচরণ দুজনেই পেয়েছিলেন ৪৫ কোটি টাকা করে পারিশ্রমিক। ছবিতে মাত্র ৮ মিনিটের উপস্থিতির জন্য অজয় দেবগন পেয়েছিলেন ৩৫ কোটি টাকা। আলিয়া ভাট অভিনয় করে পেয়েছিলেন ৯ কোটি টাকা। রাজা মল্লিক অন্যতম বিখ্যাত ছবি বাহুবলিতে প্রভাস পেয়েছিলেন ২৫ কোটি টাকা।পরিচালক নিজে কতটা পারিশ্রমিক নাই সেই বিষয়ে প্রশ্ন উঠলে জানা গিয়েছে, লভ্যাংশ থেকে তিনি ৩০ থেকে ৪০ শতাংশ ভাগ নেবেন বলে জানা গিয়েছে।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার