‘ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হবে’, কট্টরপন্থী মুসলিমদের মন জয়ে ঘোষণা খালেদার দলের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী সংসদ নির্বাচনে কট্টরপন্থী মুসলিমদের ভোট পেতে মরিয়া খালেদা জিয়ার দল বিএনপি। তাই কট্টরপন্থীদের মন জয়ে ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবারই (২৩ ডিসেম্বর) কট্টরপন্থী ইসলামী দল জমিয়তে উলামার সঙ্গে জোটের কথা ঘোষণা করা হয়েছে। হিন্দু বিদ্বেষী দলটিকে চার আসন ছাড়া হয়েছে।

এদিন সাংবাদিক সম্মেলনে ইসলামি জঙ্গিদের পাশে দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আমেদ জানান, ‘-আগামী সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গড়লে কোরআন সুন্নাহ বিরোধী কোনও আইন পাশ করবে না। কওমি মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। সেই সঙ্গে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে।’

বিএনপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, জোট করার জন্য জমিয়তে উলামায়ের তরফে পাঁচটি আসন দাবি করা হয়েছিল। তবে দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তিনটির বেশি আসন দেওয়া হবে না। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপারিশে আরও একটি আসন যোগ করা হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেওয়া আসনগুলি হল-নীলফামারী-১ আসনে মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ আসনে আমির উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবিব। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির প্রার্থী হওয়ার দাবিদার ছিলেন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষে সরব হওয়া রুমিন ফারহানা। যদিও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার ভোটাররা চাইলে তিনি নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়তে প্রস্তুত।’

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌