দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Big Breaking ৩ তারিখ থেকে খুলছে স্কুল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সব স্কুল খুলে দেওয়ার কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠকে তিনি এই কথা ঘোষণা করেন। তবে সবার জন্যই এখনই স্কুলের দরজা খুলছে না। অষ্টম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের জন্য স্কুলের দরজা খুলছে। প্রথম থেকে সপ্তম শ্রেনী পর্যন্ত পড়ুয়াদের জন্য পাড়ায় স্কুল কর্মসূচী চলবে। একইসঙ্গে ৩ তারিখ থেকে খুলে যাচ্ছে রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ও।

রাজ্যজুড়ে এদিন সকাল থেকেই স্কুল খোলার দাবিতে আন্দোলনে নেমেছে বামপন্থী ছাত্র সংগঠন ও গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন। জেলায় জেলায় তাঁদের সেই আন্দোলনে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে যানবাহন চলাচল। কেননা যেখানেই পুলিশ বাধা দিয়েছে আন্দোলনে সেখানেই রাস্তায় বসে পড়ে অবরোধ শুরু করে আন্দোলনকারীরা। সেই আন্দোলন যাতে আরও জমাট না বাঁধে সেই লক্ষ্যেই নবান্ন থেকে এদিন মুখ্যমন্ত্রী স্কুল খোলার বিষয়টি ঘোষণা করে দিয়েছেন বলে অভিজ্ঞমহল মনে করছে। যদিও মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, যেহেতু সামনেই সরস্বতী পুজো তাই ৩ তারিখ থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত পড়ুয়াদের জন্য স্কুলের দরজা খুলে দেওয়া হল। এরফলে ওইদিন থেকেই ওই ৫ শ্রেনীর পড়ুয়ারা স্কুলে স্কুলে সরস্বতী পুজোর আয়োজন করতে পারবে। বাকি প্রথম থেকে সপ্তম শ্রেনী পর্যন্ত পড়ুয়াদের জন্য অবশ্য পাড়ায় শিক্ষালয় নামে যে কর্মসূচী রাজ্য সরকার চালু করেছে সেটাই চলবে। একই সঙ্গে রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ও ৩ তারিখ থেকে খুলে যাচ্ছে। ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রেও আর কোনও বাধা রইল না বঙ্গের পড়ুয়াদের সামনে।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ