প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের ছয় মাস বন্ধ থাকার পর বুধবার খুলেছে কেদারনাথ ধামের দরজা। আর মনে হয় এই অপেক্ষাতেই বসেছিলেন শত শত পুণ্যার্থী। কেদারের দরজা খুলতেই প্রথম দিনে উপচে পড়ে ভিড়। ঢল নামে পুণ্যার্থীদের। উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী পা রেখেছে কেদারভূমে। এত বিশাল সংখ্যক পুণ্যার্থী প্রথম দিনে আসায় ব্যাপক ভিড় হয়। যদিও মন্দির কমিটি সবরকম আয়োজন করে রেখেছিল। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রায় ১২ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে বাবা কেদারনাথকে পুজো দিয়েছেন উৎসুক পুণ্যার্থীরা।

আরও পডুন: মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

কেদারনাথ ধামের দরজা খুলতেই এদিন প্রথম পুজো দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। মন্দিরের দরজা খোলার সময়ে হাজির ছিলেন প্রায় ১০ হাজার পুণ্য়ার্থী। তবে প্রথম দিনে শুধুই ভারতীয় নন, বিদেশের প্রচুর পুণ্যার্থী এসেছিলেন কেদারের দর্শনে। বুধবার এই পুণ্য মুহূর্তে হাজির ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। তিনি বলেন, ‘বাবার শহর ভক্তদের জন্য পুরো প্রস্তুত। বিধি অনুযায়ী কেদারনাথ মন্দিরের দরজা খুলেছে। প্রচুর ভক্তরা এসেছেন। নিরাপত্তা ব্যবস্থায় এবারে আরও জোর দেওয়া হয়েছে। সবাই সুষ্ঠুভাবে যাতে পুজো দিতে পারেন মন্দির কর্তৃপক্ষ তার ব্যবস্থা করেছে।’ প্রথম দিনেই মন্দিরে পুজে দেন ও প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।

অক্ষয় তৃতীয়ার পর থেকেই শুরু হয়েছে চারধাম যাত্রা, আর বুধবার কেদারনাথ মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভক্তদের ঢল নামে। তবে এবারে মোবাইল ফোন, রিলস নিয়ে কড়াকড়ি ব্যবস্থা করা হয়েছে মন্দির চত্বরে। রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার নীহারিকা তোমর জানিয়েছেন, ‘মন্দির চত্বরে কোনও ধরনের রিলস বানানো বা ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি নির্দিষ্ট এলাকার ভিতরে মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পাশাপাশি অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোও কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে মন্দির চত্বরে।’

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

ভারতীয় বাজারে ফিরছে Vivo-র জনপ্রিয় S সিরিজ, থাকবে 7000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা  

ভাগ্য খুলতে চাইলে আজ গুরু পূর্ণিমার দিন ভুলেও এই কাজ করবেন না

বাথরুমের দরজা বন্ধ করতে ভুলে যান? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক