খালেদার শেষকৃত্যে সামিল হতে সকাল থেকেই ঢাকায় জনস্রোত

Share:

নিজস্ব প্রতিনিধি:  খালেদা জিয়ার মৃত্যুতে গোটা বাংলাদেশজুড়ে চলছে শোকের আবহ। প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে ঘোষণা করা হয়ে রাষ্ট্রীয় শোক। আজ বুধবার (৩১ ডিসেম্বর) হবে শেষকৃত্য। তাতেই অংশ নেওয়ার সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নেমেছে জনস্রোত। প্রিয় নেত্রীকে চোখের জলে শেষ বিদায় জানাতে জড়ো হচ্ছে কাতারে কাতারে মানুষ।

বুধবার দুপুর ২ টোয় সম্পন্ন হবে খালেদা জিয়ার শেষকৃত্য। তবে ওই শেষকৃত্য অনুষ্ঠানে সাধারণ মানুষের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। শুধু প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য, বিএনপির শীর্ষ নেতা এবং তদারকি সরকারের শীর্ষ কর্তা ও আধিকারিকরাই শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন। ওই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে লক্ষ-লক্ষ বিএনপি কর্মী শেষকৃত্যে সামিল হতে পারেন এমন আশঙ্কায় খালেদার শেষকৃত্যের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ ও সশস্ত্র নিরাপত্তা রক্ষী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। তবে তা সত্বেও মানুষ ভিড় জমাচ্ছেন সকাল থেকেই। অনেকেই নিজেদের আবেগকে ধরে রাখতে পারেননি। জানিয়েছেন বহু দূর থেকে টাকা খরচ করে এসেছেন খালেদার শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য। আজ খালেদাকে নিয়ে যাওয়া হয় পুত্র তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে। সেখানেই ভিড় উপচে পড়েছে।

আরও পড়ুন:  বুধবার ঢাকায় জয়শঙ্করকে কালো পতাকা দেখানোর কর্মসূচি ইসলামি জঙ্গিদের

গত ২৩ নভেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ৩৭ দিন ধরে কার্যত যমে-মানুষে টানাটানি চলছিল। প্রথমে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হলেও শারীরিক অবস্থা বিবেচনা করে পরে সেই সিদ্ধান্ত বদল করা হয়। এভারকেয়ার হাসপাতালে রেখেই চলছিল চিকিৎসা। গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) রাতেই প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হয়। লাইফসাপোর্টে রাখা হয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালেই চিকিৎসকদের পক্ষ থেকে দেশবাসীকে দুঃসংবাদ শোনানো হয়।

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

ফের তৃণমূল নেতার বিরুদ্ধে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতানোর অভিযোগ

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

তন্দুর ছাড়াই বাড়িতে বানান ধাবার মতো তন্দুরি আলু পরোটা

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

মমতার বাড়ি সংলগ্ন কার্যালয়ে সিআইডি-র তল্লাশি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

আলুর খোসা আর আবর্জনা নয়! বানিয়ে নিন ৫টি সহজ ও সুস্বাদু রেসিপি

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা