রামপুরহাটের সভা শেষে তারাপীঠ মন্দিরে পুজো দিলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, তারাপীঠ : কলকাতা থেকে সোমবার বীরভূমে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটে জনসভা করে তিনি গিয়েছেন রামপুরহাট হাসপাতালে। সেখানে সোনালি খাতুনের সঙ্গে দেখা করে তারাপীঠ মন্দিরে গিয়েছেন তিনি। সেখানে পুজোও দিয়েছেন। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে একটি মা তারার ছবি। উত্তোরীয় দিয়ে বরণ করা হয়েছে তাঁকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে তারাপীঠের রাস্তার দুধারে বহু মানুষ জড়ো হয়েছিলেন। তাঁদের সঙ্গে হাত মেলাতেও দেখা গিয়েছে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ২৫০টি আসনে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। রামপুরহাট জনসভা থেকে টার্গেট বাঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি ৭০ টি আসন পেয়ে কে মাছের ঝোল খাবে কে ডাল খাবে তা ঠিক করছে। এই সরকার যদি আরও বেশি আসন পেয়ে রাজ্যে ক্ষমতায় আসে তাহলে বাংলার মানুষের কি হাল হবে তা আপনারা বুঝতে পারছেন আশা করা যায়। তাই আগামী বিধানসভা নির্বাচনে এই বিজেপিকে শূন্য করার ডাক দেয় অভিষেক।

যারা বাংলা ভাষাকে অপমান করেছে তাদের জবাব দিতে হবে আগামী দিন। যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে যারা শিক্ষাবিদ অমর্ত্য সেনকে এসআইয়েরের নোটিশ পাঠিয়েছেন তাদের জবাব দেয়ার জন্য বীরভূমের জনগণের কাছে আহ্বান জানান অভিষেক। অভিষেকের কপ্টারে অনুমতি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। অবশেষে নির্দিষ্ট সময়ের অনেরক পরে হেমন্ত সোরেনের কপ্টার নিয়ে বীরভূমের উদ্দেশ্যে গিয়েছেন তিনি। সেখানে গিয়ে একাধিক কর্মসূচি পালন করেছেন তিনি। তারাপীঠে পুজো দেওয়ার তারমধ্যে একটি।

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের