‘SIR নিয়ে হয়রানি দুঃখজনক’, নোটিস পেয়ে গর্জে উঠলেন মিঠাই

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা দেবের পর এবার এসআইআর (SIR) শুনানিতে ডাক পেলেন জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। নির্বাচন কমিশনের তরফে চার দিন আগে পাঠানো হয়েছে নোটিস। ওই নোটিসে জানানো হয়েছে, সমস্ত নথি জমা দেওয়ার পরেও বাবার নামের গরমিল থাকায় তাঁকে ব্যক্তিগতভাবে শুনানিতে হাজির হতে হবে। এই ঘটনায় অভিনেত্রী গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

এই প্রসঙ্গে সৌমিতৃষা বলেন, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত অপরিকল্পিত। কখনো বলা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে আবার কখনো বলা হচ্ছে প্রয়োজন নেই। নিয়ম বারবার বদলের ফলে চরম সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। অভিনেত্রীর দাবি, তাঁর এবং তাঁর পরিবারের সমস্ত সরকারি নথিতে কোনো ভুল নেই। ভুলটি হয়েছে নির্বাচন কমিশনের নথিতে, অথচ সংশোধনের জন্য তাঁকেই শুনানিতে যেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে নিজের নাগরিক পরিচয় নিয়েই প্রশ্নের মুখে পড়েছেন বলে আক্ষেপের সুরে জানান তিনি। অভিনেত্রী বলেন, সমস্ত বৈধ কাগজপত্র থাকার পরেও যদি কাউকে প্রমাণ করতে হয় তিনি ভারতীয় নাগরিক কিনা তাহলে সেটি অত্যন্ত হতাশাজনক। তিনি বলেন, আমার না হয় গাড়ি আছে কিন্তু যাদের শারীরিক সামর্থ্য নেই তাঁরা কিভাবে শুনানিতে যাবেন তাই নিয়ে বেশ চিন্তিত।

আরও পড়ুন: ‘SIR হিয়ারিং উদ্দেশ্যপ্রণোদিত’, শুনানিতে হাজির হয়ে কমিশনকে মানবিক হওয়ার আর্জি দেবের

এই ঘটনার সম্মুখীন হওয়ায় সৌমিতৃষা বলেন, বিষয়টি অনেক সমস্যার।অনেক মানুষ আছেন যাঁরা দৈনিক আয়ের ওপর নির্ভরশীল তাঁদের একটি দিন শুনানিতে কাটানো মানে পুরো দিনের রোজগার নষ্ট হওয়া। একটি গণতান্ত্রিক দেশে নাগরিকদের এভাবে হয়রানি হওয়া অত্যন্ত দুঃখজনক।তিনি এবার বুঝতে পারছেন এই ঘটনায় কেন এত মানুষ মারা যাচ্ছে এবং কেন এই বিষয় নিয়ে মানুষ এত আতঙ্কিত।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান