Loading live market data...
Loading active stocks...
Connecting...

৪৫ বছরের মধ্যে প্রথমবার মুম্বই পুর নিগমে সবচেয়ে বড় দল বিজেপি, কে হচ্ছেন মেয়র?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বুথফেরত সমীক্ষাই সত্যি হয়েছে। ৪৫ বছরের মধ্যে মুম্বইয়ের পুর নিগমে সবচেয়ে বড় দল হিসাবে আবির্ভূত হয়েছে বিজেপি। জোট সঙ্গী একনাথ শিন্ডের শিবসেনা না বিগড়ে দাঁড়ালে প্রথমবার মেয়র পদ পেতে চলেছে পদ্ম শিবির। শুক্রবার (১৬ জানুয়ারি) পুর ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতেই শুরু হয়েছে কল্পনা, কে হচ্ছেন দেশের আর্থিক রাজধানীর পরবর্তী মহানাগরিক? বিজেপির তরফে এখনও কোনও নাম জানানো হয়নি। তবে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বৃহন্মুম্বই পুর নিগমের মহানাগরিকের পদে বসবেন কোনও মরাঠি।

গতকাল বৃহস্পতিবারই (১৫ জানুয়ারি) মুম্বইয়ের পুর নিগমের ভোট নেওয়া হয়েছিল। এদিন সকালে ভোটগণনা শুরু হতেই দেখা যায়, প্রতিপক্ষ শিবিরকে টেক্কা দিয়ে বিভিন্ন ওয়ার্ডে এগিয়ে যাচ্ছেন বিজেপি জোটের প্রার্থীরা। ২২৭ ওয়ার্ড বিশিষ্ট পুর নিগমের মেয়র পদ দখলের জন্য ম্যাজিক ফিগার ১১৪। তবে বিজেপি ওই ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছতে পারেনি। ৯৬টি ওয়ার্ড জিতেছে। আর বিজেপি সঙ্গী একনাথ শিন্ডের শিবসেনা জয়ী হয়েছে ২৮টিতে। দুই দল মিলে ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে। মুম্বই পুর ভোটে এর আগে বিজেপির সেরা ফল করেছিল ২০১৭ সালে। সেবার পদ্ম প্রার্থীরা জয়ী হয়েছিলেন ৮২টি ওয়ার্ডে। তখনও শিবসেনা ভাঙেনি। উদ্ধব করের দল জয়ী হয়েছিল ৮৪ ওয়ার্ডে। মেয়র হয়েছিলেন শিবসেনার কিশোরী পেন্ডনকর।

এবারের ভোটে বিজেপির তরফ থেকে আলাদা করে কাউকে মেয়র হিসাবে তুলে ধরে প্রচার চালানো হয়নি। তবে দলের বেশিরভাগ নেতাই ভোটের ময়দানে ভাগ্য পরীক্ষায় নেমেছিলেন। বেশিরভাগই জিতেছেন। তার মধ্যে যেমন রয়েছেন কিরিট সোমাইয়ার ছেলে নীল সোমাইয়া, তেমনই রয়েছেন তেজস্বী গোসলকর। সূত্রের খবর, মেয়র হওয়ার দৌড়ে এই দুজন রয়েছেন। তাছাড়া যার নেতৃত্বে দল ভোটে লড়েছিল সেই মুম্বই শাখার সভাপতি অমিত ভাস্কর সাতামও মেয়র হওয়ার অন্যতম দাবিদার। এখন দেখার প্রথমবার মুম্বই পুর নিগম দখল করার পরে কাকে মহানাগরিক পদে বসান দেবেন্দ্র ফড়নবিশরা।

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত