আবার বিহারে পরিযায়ী শ্রমিককে ‘হেনস্থার’ অভিযোগ, বেলডাঙায় জাতীয় সড়ক অবরোধ, ভাঙল লেভেল ক্রসিং

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবারের পর শনিবার। আবার রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের বেলডাঙা। বিহারে বাংলার আরও এক পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগ তুলে আজ, শনিবার বেলডাঙার বড়ুয়া মোড় অবরোধ করেন বিপুল স্থানীয় মানুষজন। ওই পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরে এসে আক্রান্ত হওয়ার ঘটনা জানান। তার আগে ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক তথা ফেরিওয়ালকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে শুক্রবার সাড়ে পাঁচ ঘণ্টা অবরোধ করা হয় ১২ নম্বর জাতীয় সড়ক এবং রেল। আর আজ আবার অবরুদ্ধ হয়ে পড়ল ১২ নম্বর জাতীয় সড়ক। এই নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে উঠেছে।

এদিকে গতকাল শুক্রবার অশান্ত বেলডাঙায় আক্রান্ত হন অন্তত ১২ জন সাংবাদিক। শনিবার সকালেও জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আর তার জেরে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। এদিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। গতকাল এখানে এসেছিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই সকলকে শান্ত থাকার বার্তা দেন। সড়কের যে সব কাজ চলছিল সব কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। ভাঙচুর করা হয়েছে রেল গেট। আটকে রয়েছে ট্রেন। তাই ট্রেন থেকে নেমে হেঁটে যাচ্ছেন যাত্রীরা।

অন্যদিকে শনিবার সকালে বিক্ষোভকারীরা বেলডাঙা স্টেশনে ভেঙে ফেলা হয় রেলের সিগন্যাল। তার ফলে শনিবারও সেখানে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (জিএম) মিলিন্দ কে দেউস্কর জানিয়েছেন, বেলডাঙার পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত আরপিএফ, আরপিএসএফ পাঠাচ্ছেন তাঁরা। নতুন করে উত্তেজনার খবর পেয়ে বেলডাঙায় মোতায়েন করা হয়ে বিশাল পুলিশ বাহিনীও। অবরোধকারীদের দাবি, শুক্রবার বিহারের ছাপরা এলাকায় বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হয়। মারধর করা হয়। তারই প্রতিবাদে শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে বেলডাঙা। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে উন্মত্ত জনতা।

এছাড়া আজ সকাল থেকে আবার উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা। উল্লেখ্য, বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আলাউদ্দিন শেখ (৩০) ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। বৃহস্পতিবার সকালে গ্রামে তাঁর মৃত্যুর খবর আসে। এই বিষয়ে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘‌রাজ্যে প্রশাসন নেই তাই হচ্ছে। তার মধ্যে আজ আবার অভিষেক আসছেন। তাই বহরমপুর বাসস্ট্যান্ড বেলা ১১টা থেকে ৪টে পর্যন্ত বন্ধ থাকবে। কারণ, তাঁর যাতায়াতের অসুবিধা হবে। সাধারণ মানুষের জন্য সব বন্ধ। কোথাও রোড শো আর কোথাও ভাঙচুর হবে তার জন্য যাতায়াত বন্ধ।’‌

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন