এই মুহূর্তে

‘‌বেলডাঙার ঘটনায় ইন্ধন দিয়েছে বিজেপির বাবুরা, নতুন গদ্দার’‌, নাম না করে হুমায়ুনকে তোপ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনায় পিছন থেকে বিজেপি এবং নতুন এক ‘গদ্দার’ ইন্ধন দিয়েছে বলে বহরমপুরের রোড–শো থেকে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে ভিন রাজ্যে বলে আগেই অভিযোগ তুলে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যেই এমন অত্যাচার হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার বেলডাঙার ঘটনায় বিজেপি এবং হুমায়ুন কবীরকে একসারিতে দাঁড় করিয়ে দিলেন অভিষেক। তবে নাম নেননি হুমায়ুনের।

এদিকে ‘ভারত মাতার জয়’ বলে বক্তৃতা শুরু করেন মোদি। বাংলা ভাষায় দু’‌একটা কথাও বলেছেন তিনি। তার পরই গোটা ভাষণ দেন হিন্দি ভাষায়। সেখানে মতুয়া, নমঃশূদ্র সম্প্রদায়কে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার বিষয়ে কোনও কথা বললেন না প্রধানমন্ত্রী। অথচ বিজেপি হিন্দু–মুসলিম করেই চলেছে বলে অভিযোগ। আর এই হিন্দু– মুসলিম বিভাজনের তীব্র বিরোধিতা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘‌যে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিচ্ছেন, কে বানিয়েছে? হিন্দু না মুসলমান? তার খোঁজ নিয়ে সভা করছেন?‌ খোঁজ নিয়ে দেখলাম, বেলডাঙায় যে ঘটনা ঘটছে, তার ইন্ধন দিয়েছে বিজেপির বাবুরা। আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে।’‌

অন্যদিকে নাম না করেই তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরকে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, ‘বেলডাঙার সাম্প্রতিক অশান্তির নেপথ্যে রয়েছে বিজেপির মদতপুষ্ট এক ‘নতুন গদ্দার’। বাংলায় নতুন এক গদ্দার তৈরি হয়েছে। বিজেপির বাবুদের ইন্ধন আর মদতেই বেলডাঙায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। কোনও উস্কানিতে যেন কেউ পা না দেন। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। ধর্মে ধর্মে বিভাজন ঘটিয়ে যারা অশান্তি ছড়াতে চাইছে, তাদের বিরুদ্ধে একজোট হতে হবে। সকাল থেকে নানা মহলের সঙ্গে কথা বলেছি। খোঁজ নিয়ে জানতে পেরেছি, এই ঘটনার পিছনে বিজেপির বাবুদের মদত রয়েছে। এই মাটিতে এক নতুন গদ্দার তৈরি হয়েছে। আমি আজ না এলে ওই গদ্দারদের আরও অক্সিজেন দেওয়া হতো।’‌

এছাড়া বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে সরাসরি নিশানা করেন অভিষেক। পাশাপাশি নাম না করেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন ডায়মন্ডহারবারের সাংসদ। অভিষেকের কথায়, ‘‌একজন গদ্দার, একজন মীরজাফর আর একজন বিজেপির ডামি ক্যান্ডিডেটকে আপনারা বিদায় দিয়েছেন। এবার এই নতুন গদ্দারকেও হারাতে হবে। যারা ধর্মে ধর্মে যুদ্ধ লাগিয়ে মানুষকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে। মুর্শিদাবাদ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসকে ২৫০-র বেশি আসন পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এখানে কোনও বুথে যদি কেউ বিজেপির বিভাজনের রাজনীতির বীজ বপণ করে, তাহলে মুর্শিদাবাদ দুর্বল হবে আর বিজেপি শক্তিশালী হবে।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে কর্মীরা যাবেন তো?‌ শঙ্কা মেটাতে ড্রোন ওড়াবে বিজেপি

সঙ্কটের আবহে গ্যাস নিয়ে সাইবার প্রতারণার আশঙ্কা, কীভাবে ফাঁদ পাততে পারে প্রতারকরা?

বিজেপির স্বার্থে হয়রান বাংলার ভোটাররা, SIR-এ বাদ গেলে ৬ নম্বর ফর্মও খারিজ

ভোটের আগেই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে? দুশ্চিন্তায় ‘ বিচারাধীন’ ভোটাররা

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

রান্নার গ্যাসের হাহাকার মেটাতে নবান্নে কন্ট্রোল রুম খুললেন মুখ্যমন্ত্রী, তোপ কেন্দ্রকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ