‘‌পুরনো প্রজন্মের অবসর, নতুনদের দায়িত্ব নেওয়া উচিত’‌, নীতিন গড়কড়ির মন্তব্যে চর্চা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন প্রজন্মকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে। আর পুরনোদের সরে যেতে হবে। এবার এই কথা বলে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি। এই মন্তব্য নিয়ে এখন জাতীয় রাজনীতি তথা বিজেপির অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও বয়স হয়েছে। আর তাঁকেও জায়গা ছেড়ে দিয়ে নতুন প্রজন্মকে দেওয়া উচিত বলে অনেকেই মনে করেন। দলের অন্দরেও তা নিয়ে একটা চর্চা আছে। এই আবহে নীতিন গড়কড়ির মন্তব্য সেই বিষয়টিকেই উস্কে দিলেন বলে অনেকে মনে করছেন। কারণ রবিবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি পরবর্তী প্রজন্মকে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের এবং সবকিছু সুষ্ঠুভাবে চলতে শুরু করলে পুরনো প্রজন্মকে সরে যাওয়ার পক্ষে সওয়াল করেছেন।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির বয়স ৬৮ বছর। তিনি নাগপুরে অ্যাডভান্টেজ বিদর্ভ–খাসদার আধুনিক মহোৎসব সম্পর্কে এক সংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন। এই মহোৎসবটি তাঁর ধারণা এবং শিল্প উন্নয়ন সমিতির সভাপতি আশিস কালে আয়োজিত। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‌আশিস কালে অ্যাডভান্টেজ বিদর্ভ উদ্যোগে তরুণ প্রজন্মকে যুক্ত করেছেন। আমি বিশ্বাস করি যে ধীরে ধীরে, প্রজন্মেরও পরিবর্তন হওয়া উচিত। আশীষের বাবা আমার বন্ধু। এখন আমাদের ধীরে ধীরে অবসর নেওয়া উচিত এবং নতুন প্রজন্মের কাছে দায়িত্ব অর্পণ করা উচিত। আর যখন গাড়িটি সুচারুভাবে চলতে শুরু করবে তখন আমাদের সরে আসা উচিত এবং অন্য কিছু কাজ করা উচিত।’‌

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী এভাবে বিষয়টির ব্যাখ্যা করলেও দলের অন্দরে চর্চা থামছে না বলেই সূত্রের খবর। কারণ প্রধানমন্ত্রীর বয়স ৭৫ হয়েছে। তাহলে তো তাঁর চেয়ারেরও পরিবর্তন হওয়া উচিত। অ্যাসোসিয়েশন ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের প্রধান পরামর্শদাতা নীতিন গড়কড়ির বক্তব্য, ‘‌এটি অ্যাডভান্টেজ বিদর্ভ এক্সপোর তৃতীয় বছর। যা ৬ থেকে ৮ ফেব্রুয়ারি নাগপুরে অনুষ্ঠিত হচ্ছে। বিদর্ভ অঞ্চলে নানা ক্ষেত্রে খুব ভাল উদ্যোক্তা রয়েছেন। তিনদিনের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল ভারতের শিল্প মানচিত্রে বিদর্ভকে একটি শক্তিশালী এবং উদীয়মান বৃদ্ধির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা।’‌

এছাড়া শিল্প ক্ষেত্রেও জোর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রীর কথায়, ‘‌যে কোনও অঞ্চলের উন্নয়নের জন্য শিল্প ক্ষেত্র, কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্র এবং পরিষেবা খাতের গুরুত্বের উপরও জোর দিতে হয়। অ্যাডভান্টেজ বিদর্ভ এক্সপোতে টেক্সটাইল, প্লাস্টিক, খনিজ, কয়লা, বিমান চলাচল, লজিস্টিকস, আইটি, স্বাস্থ্যসেবা, ওষুধ, প্রতিরক্ষা, রিয়েল এস্টেট, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং স্টার্টআপের মতো খাতের শিল্পের অংশগ্রহণ থাকবে।’‌

নিমতা থানা এলাকা থেকে গ্রেফতার ৮ বাংলাদেশি সহ ৯ জন

শ্বশুরবাড়ির নির্মম অত্যাচারে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী গৃহবধূ, গ্রেফতার স্বামী ও শ্বশুর

‘‌সকলের মতামত নিয়ে শিক্ষানীতি নির্ধারণ করা হবে’‌, বৈঠক করে দাবি শঙ্কর ঘোষের

তপসিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, অ্যাপ বাসের ধাক্কায় মৃত ১, গুরুতর আহত ২

ইডি দফতরে হাজির প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায়, সুজিতের মুখোমুখি বসিয়ে জেরা!‌

মুজাফফরপুরে বন্দে ভারত-সহ পরপর ৩ ট্রেনে হামলা, আতঙ্কে যাত্রীরা

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

রেকর্ড গড়ল রীতেশ দেশমুখের ‘রাজা শিবাজী’, ১০০ কোটি টাকার ক্লাবে দ্বিতীয় মারাঠি ছবি

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ শুরু, সরাসরি সাধারণের কথা শুনছেন শুভেন্দু অধিকারী

সোম সকালেই শেয়ার বাজারে ধস, ৯০০ সূচক কমল সেনসেক্স

বেগুনপোড়া ভুলিয়ে দেবে এই লাউপোড়া ভর্তা, রইল সহজ রেসিপি

‘বকেয়া মহার্ঘ ভাতা ও সপ্তম বেতন কমিশন নিয়ে আলোচনা হবে’, জানালেন দিলীপ

২০ মন্ত্রী -সহ কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ ভি ডি সতীশনের