Loading live market data...
Loading active stocks...
Connecting...

অফিসেই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ডিজিপি, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্নাটকের ডিজিপি রামচন্দ্র রাওকে ঘিরে একটি ভাইরাল ভিডিও নিয়ে রাজ্যজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ভিডিওতে ইউনিফর্ম পড়ে এক ব্যক্তিকে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ। এই ভিডিওকে সম্পূর্ণ ভুয়ো ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন রামচন্দ্র রাও।

এই ঘটনার প্রেক্ষিতে ১৯ জানুয়ারি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেন রামচন্দ্র রাও। তিনি বলেন ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো এবং পরিকল্পিতভাবে তাঁর সম্মান ও পেশাগত জীবন নষ্ট করার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র করা হয়েছে। তিনি জানান, তাঁর মতে ভিডিওটি এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।ভিডিওতে দেখা দৃশ্য পুরোপুরি মিথ্যে।সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই ইচ্ছাকৃতভাবে এই ভিডিওটি ভাইরাল করা হয়েছে।

আরও পড়ুনছত্তিশগড়ের বিজাপুরে গুলির লড়াইয়ে খতম ৪ মহিলা সহ ৬ মাওবাদী, মাথার দাম ছিল ২০ লক্ষ

তবে সাংবাদিকদের সরাসরি প্রশ্নের মুখে তাঁর অস্বস্তি নজরে আসে।ভিডিওতে দেখা ব্যক্তিটি তিনিই কিনা এবং ইউনিফর্ম পড়ে এই ধরণের আচরণ কতটা গ্রহণযোগ্য এই প্রশ্নের স্পষ্ট উত্তর দেননি রামচন্দ্র রাও। এতে জনগণের মনে আরও সংশয়ের সৃষ্টি হয়েছে এবং ভিডিওটির সত্যতা নিয়ে বিতর্ক ঘনীভূত হয়। এই পরিস্থিতিতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। অনেকাংশের মতে, ভিডিওতে দেখা জায়গাটি ডিজিপির দপ্তরের সঙ্গে মিল রয়েছে। তাই ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে ভিডিওটি পরীক্ষা করা জরুরি। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তদন্তের ফলাফল না আসা পর্যন্ত কর্ণাটকের প্রশাসনিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে।

অতিরিক্ত ফাইবারও হতে পারে ক্ষতিকর! নতুন ডায়েট ট্রেন্ড নিয়ে সতর্ক করছে চিকিৎসকমহল

‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়