‘কথা রেখেছেন দাদা,পুলিশের ভূমিকাতেও সন্তুষ্ট’, বারুইপুর এনকাউন্টারে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা নির্যাতিতার বাবার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বারুইপুর ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করলেন নির্যাতিতার বাবা। ইতিমধ্যেই চার অভিযুক্ত প্রভাস মণ্ডল, দিবাকর মণ্ডল, আনন্দ সর্দার ও কবীর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ঘটনার পর মুখ্যমন্ত্রী ও পুলিশের ভূমিকায় আস্থা প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা।

তাঁর কথায়, মুখ্যমন্ত্রী কথা রেখেছেন। দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিই বাস্তবায়িত হয়েছে বলে দাবি তাঁর। পুলিশের ভূমিকাকেও প্রশংসা করেছেন তিনি। বলেছেন, তদন্তে দ্রুত পদক্ষেপ হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ায় তিনি সন্তুষ্ট। বিচার মিলবে আশা প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজে বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। কঠোর শাস্তির প্রতিশ্রুতিও দেন। পরিবারের দাবি, সেই  আশ্বাসের প্রতিফলনই এখন দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃমুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল

অন্যদিকে, প্রভাস মণ্ডলের মৃত্যুর খবরে ভিন্ন সুর শোনা গিয়েছে তাঁর পরিবার থেকেই। অভিযুক্তের মা ও স্ত্রী জানিয়েছেন, প্রভাসের কাজের জন্য এমন পরিণতিই প্রাপ্য ছিল। তাঁদের অভিযোগ, সে দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজে জড়িত ছিল। কারও কথা শুনত না। নেশায় আসক্ত ছিল। নিরীহ কিশোরীর সঙ্গে যা করেছে, তার শাস্তিই পেয়েছে। প্রতিবেশীদের একাংশও পুলিশের পদক্ষেপকে সমর্থন করেছেন। তাঁদের বক্তব্য, এমন নৃশংস অপরাধের কঠোর শাস্তি হওয়াই উচিত। এখন নির্যাতিতার পরিবারের একটাই প্রত্যাশা,  বাকি অভিযুক্তদেরও দ্রুত বিচার হোক এবং আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত  করা হোক।

ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিপাকে কালীঘাট তৃণমূল, ফের ছুটল হাইকোর্টে

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বর্ষার বিকেলে বানিয়ে ফেলুন সুস্বাদু আলু-পনির পকোড়া

কুমড়ো ফুল ভাপা! একবার খেলেই মন জয় করবে ঐতিহ্যবাহী এই নিরামিষ পদ

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ৩, অধরা শিবসেনা নেতা

প্রেমের সম্পর্কের মর্মান্তিক পরিণতি, প্রেমিকাকে কুপিয়ে খুন করল প্রেমিক!

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল

‘ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম’, মিশরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে মন্তব্য মেসির

‘ও নোংরা মানুষ ছিল, দোষ করেছে বলেই গুলি খেয়েছে’, প্রভাসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য স্ত্রীয়ের!

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

‘কথা রেখেছেন দাদা,পুলিশের ভূমিকাতেও সন্তুষ্ট’, বারুইপুর এনকাউন্টারে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা নির্যাতিতার বাবার

‘দোষীদের এভাবেই এনকাউন্টার করা হোক’,বারুইপুর কাণ্ডে অভিযুক্তের মৃত্যুতে দাবি টুম্পা-মৌসুমির

‘পুলিশ ভাল করেছে, একজন ধর্ষক শেষ হয়েছে’, বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে বললেন রত্না