ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিপাকে কালীঘাট তৃণমূল, ফের ছুটল হাইকোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিপাকে পড়েছে কালীঘাট তৃণমূল। একদিকে ইডি নেমেছে তদন্তে। অপরদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর অভিযোগের ভিত্তিতে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। সেই ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দৌড়েছিল কালীঘাট তৃণমূল। এবার কোনও একটি ব্য়াঙ্ক অ্যাকাউন্ট খুলতে আদালতের কাছে হলফনামা জমা দিল মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, প্রথমে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। এখন সেই সংখ্যা আরও বেড়েছে। কোনও একটি খুলে দেওয়ার নির্দেশ দিক আদালত। হলফনামা পেশ করে এমনটাই জানাল কালীঘাট তৃণমূল পক্ষের আইনজীবী কিশোর দত্ত। এই মামলাটি দ্রুত শুনানির আর্জিও জানান তিনি। যদিও হাইকোর্ট তাতে সম্মতি দেয়নি। কিশোর দত্তের উদ্দেশ্যে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন, ‘একদিন দেরি হলে আকাশ ভেঙে পড়বে না।’

আরও পডুন: বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

যদিও ব্য়াঙ্কের তরফে আদালতে হলফনামা দিয়ে জানানো হয়েছে, তিনটি অ্যাকাউন্টই ফ্রিজ করা হয়েছে। আগামিকাল, বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি হবে। যদিও ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় গতকাল, মঙ্গলবার শুনানিতে সন্দেহ প্রকাশ করেছিলেন বিচারপতি। শুনানিতে বিচারপতির মন্তব্য, ‘অভিযোগ দায়েরের সময় আদালতকে ভাবাচ্ছে। ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৬ টায় অভিযোগ দায়ের হয়। আর পরদিন সকালেই ব্যাঙ্ক জানাল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। অথচ অভিযোগ জানানোর আগে ওই অ্যাকাউন্ট নিয়ে নির্দিষ্ট কোনও অপরাধের অভিযোগে ওঠেনি। তাহলে হঠাৎ পুলিশ অভিযোগের পরে কীসের ভিত্তিতে এত তড়িঘড়ি ফ্রিজ করার জায়গায় চলে গেল?’

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় মহা বিপাকে পড়েছে কালীঘাট তৃণমূল। কোষাধ্যক্ষ থাকাকালীন অরূপ বিশ্বাস বিধাননগর উত্তর থানায় দলেরই তিনটি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য চিঠি দিয়েছিলেন। পরে সেই বিষয়কে সমর্থন জানিয়ে থানায় চিঠি দেন ঋতব্রতপন্থী ১০ বিদ্রোহী তৃণমূল বিধায়ক। তাঁদেরও দাবি ছিল দলের তিনটি ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হোক। তারপরেই গোটা বিষয়টি বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের কাছে তদন্তের জন্য পাঠিয়েছিল বিধাননগর উত্তর থানা। অভিযোগ পেয়েই ব্যাঙ্ক কর্তৃপক্ষকে অ্যাকাউন্টগুলি ফ্রিজের নির্দেশ দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তারপরেই ঘাসফুল শিবিরের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়।

শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

‘গলা টিপে মারতে চেয়েছিল’, চিকিৎসক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

DMK শাসনাধীনে শিক্ষক-কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

স্কুলের ট্যাঙ্কে মরা পাখি! সেই জলেই পড়ুয়াদের মিড ডে মিল, চাঞ্চল্য ক্যানিংয়ে

রুক্মিনীর মুকুটে নয়া পালক! ‘সমুক’-এ অক্ষয় কুমারের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী

বেঙ্গালুরু থেকে মালদায় আনা হল ৩১ বাংলাদেশিকে, কেন রাখা হল হোল্ডিং সেন্টারে?

উৎসবের পাতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন স্পেশাল ‘তিল বাটা চিকেন’

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?