‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ,’ ট্রাম্পের ঘোষণায় মধ্যপ্রাচ্যে ফের সিঁদুরে মেঘ!

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ,’ আজ, বুধবার (ভারতীয় সময়) এমনটাই ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কী মধ্যপ্রাচ্যে ফের পুরোদমে যুদ্ধ শুরু? ট্রাম্পের বক্তব্যে অন্তত তেমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রসঙ্গে বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ওদের সঙ্গে চুক্তি করতে চাইনা। ওরা অসুস্থ।’ সূত্রের খবর, হরমুজ প্রণালিতে পরপর তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলার জেরেই ট্রাম্প চুক্তি ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন। যার ফলে ফের মধ্যপ্রাচ্য অশান্ত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

আরও পডুন: বদ্রীনাথে দান ‘চুরি’র অভিযোগ, বরখাস্ত মন্দির কমিটির কর্মী

ট্রাম্প এই মুহূর্তে তুরস্কতে ন্যাটোর সামিটে উপস্থিত রয়েছেন। সেখানেই ইরানের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু কেন এই মন্তব্য ট্রাম্পের? গতকাল, মঙ্গলবার ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সংস্থা ইউকেএমটিও (UKMTO) জানিয়েছিল, হরমুজ প্রণালি পার করা তিন ট্যাঙ্কারে উপর হামলা চালানো হয়েছে। যদিও কারা ওই হামলা চালিয়েছে তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আমেরিকা দাবি করে ইরানই এই হামলা চালিয়েছে। সেই দাবিতেই গতকাল, মঙ্গলবার (ভারতীয় সময়) ইরানে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দেয় মার্কিন সেনা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা-সহ একাধিক লক্ষ্যবস্তুতে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যার পাল্টা দেওয়ার কথাও জানিয়েছে তেহরান। আর এই বিষয় নিয়ে বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমার কাছে, মৌ চুক্তির আর কোনও গুরুত্ব নেই। ওদের সঙ্গে কোনও চুক্তি করতে চাই না। ওরা জঘন্য। অসুস্থ মানসিকতার মানুষ। ইরান নিষ্ঠুর ও হিংস্র। ওদের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তবে সেটাও ব্যবহার করত।’

ট্রাম্পের এই মন্তব্যই জল্পনা বাড়িয়েছে গোটা বিশ্বে। এদিকে মধ্যপ্রাচ্যে অশান্তির আশঙ্কায় ধাক্কা খেয়েছে ভারতীয় শেয়ার বাজার। আজ, বুধবার হু হু করে পড়েছে নিফটি ও সেনসেক্স।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ