বেঙ্গালুরু বিমানবন্দরে কোরিয়ান মহিলা পর্যটককে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে এসে বিমানবন্দরের মধ্যেই শ্লীলতাহানির শিকার হলেন মহিলা পর্যটক বলে অভিযোগ। আর এই অভিযোগ আলোড়ন পড়ে গেল গোটা বিমানবন্দর চত্বরে। বিমানবন্দরের কর্মীই যে কোরিয়ার মহিলার শ্লীলতাহানি এবং যৌন নির্যাতন করবে তা কেউ কল্পনাও করতে পারেননি। কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছে। এবার বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মীর বিরুদ্ধে টিকিট এবং লাগেজ চেক করার অছিলায় শ্লীলতাহানি ও যৌন হয়রানির অভিযোগ এনেছেন এক কোরিয়ান পর্যটক।

এদিকে একজন কোরিয়ান মহিলা পর্যটক ওই কর্মীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনার পর তাকে গ্রেফতার করা হয়েছে। আর বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘটনায় পাশে দাঁড়ায়নি ওই কর্মীর। এই ঘটনাটি ১৯ জানুয়ারি ঘটেছে বলে অভিযোগ। অভিবাসন সংক্রান্ত কাজ শেষ করার পর অভিযুক্ত কর্মী আফান আহমেদ মহিলা পর্যটকের সঙ্গে যোগাযোগ করে বলেছিল যে, তাঁর লাগেজ তল্লাশি করা দরকার। মহিলা পর্যটক পুলিশে অভিযোগ করা বয়ানে দাবি করেছেন, তাঁর কাছে গিয়ে বিমানের টিকিট দেখাতে বলেছিল অভিযুক্ত কর্মী আফান আহমেদ। তারপর সে দাবি করে যে, তাঁর চেক–ইন লাগেজে সমস্যা ছিল এবং এটি থেকে একটি বিপ শব্দ বের হচ্ছিল।

অন্যদিকে ওই মহিলা পর্যটকের আরও অভিযোগ, আফান তাঁকে বলেছিলেন যে, নিয়মিত স্ক্রিনিং কাউন্টারে ফিরে আসতে সময় লাগবে। তার জেরে তিনি ফ্লাইট মিস করতে পারেন। অভিযুক্ত জোর দিয়ে বলেছিল যে, তাঁকে পৃথকভাবে পরীক্ষা করা দরকার এবং তাঁকে পুরুষদের বাথরুমের কাছে নিয়ে যান। আফান তাঁর আপত্তি সত্ত্বেও তাঁর শরীরের নানা জায়গায় স্পর্শ করে। যখন তা সহ্য করতে না পেরে তিনি বাধা দেন, তখন অভিযুক্ত তাঁকে জড়িয়ে ধরে আর ধন্যবাদ বলে চলে যায়। গোপনাঙ্গে পর্যন্ত স্পর্শ করে অভিযুক্ত।

এছাড়া মহিলা পর্যটক এই ঘটনার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের কাছে অভিযোগ করেন। তখন ওই অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আর পুলিশ বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ দেখে আফানের ঘৃণ্য কাজ দেখতে পায়। কোরিয়ান মহিলার অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর পুলিশ মামলা দায়ের করে আফানকে গ্রেফতার করে। আরও তদন্ত চলছে। এই ঘটনায় দেশের বদনাম হয়েছে বলে মনে করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তাই অভিযুক্তকে রেয়াত করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

৪ ছটাক জমির জন্য কাকিমাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল ভাইপোরা

লিফট ব্যবহারে ‘না’, কংক্রিটের ভারী চাঙর মাথায় সিঁড়ি বেয়ে ২১ তলায় উঠলেন শ্রমিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা