মুম্বইয়ে মহিলার উপর আক্রমণ ম্যাসাজ কর্মীর, মারামারির অভিযোগে চাকরি থেকে বরখাস্ত

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার সরাসরি মহিলার উপর শারীরিক ও মৌখিক হেনস্থা করার অভিযোগ উঠল। আর তা নিয়ে এখন ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ ওই মহিলা আক্রান্ত হয়ে সমস্ত অভিযোগ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ওয়াডালা পূর্বের এক মহিলা অভিযোগ করেছেন যে, বুক করা ম্যাসাজ সেশন বাতিল করার পর আরবান কোম্পানির (ইউসি) সঙ্গে যুক্ত এক ম্যাসাজ কর্মী তাঁকে শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত করেছেন। বুধবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে এবং ওয়াডালা ট্রাক টার্মিনাল (টিটি) পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে গ্রাহক এবং ম্যাসাজ কর্মীর মধ্যে তুমুল ঝগড়া দেখা যাচ্ছে।

এদিকে একজন ম্যাসাজ কর্মী এমন কাজ যে করতে পারেন তা কেউ কল্পনাও করেননি। ভাইরাল ভিডিও’‌তে দেখা যায়, ম্যাসাজ কর্মী বাড়ির শোবার ঘরে দাঁড়িয়ে আছেন এবং তার মোবাইল ফোন গ্রাহকের দিকে তাক করা হচ্ছে। প্রথমে, গ্রাহক তাঁকে তখন বাড়ি থেকে চলে যেতে বলেন। আর শোনা যায়, ‘‌বাড়িতে দাঁড়িয়ে থেকে অসভ্যতা করবেন না।’‌ ম্যাসাজ কর্মী বাধা দিলে তিনি তাঁর ব্যাগ ছিনিয়ে নেন এবং তাঁকে বলেন যে, তিনি তাঁর কাজ রেকর্ড করছেন।

অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই দুজনেই একে অপরকে মারতে শুরু করে। সেটাও ভিডিও’‌তে দেখা যায়। সেখানে দেখা যায়, মহিলা গ্রাহক ম্যাসাজ কর্মীকে বিছানায় ছুঁড়ে মারছেন। পরে আবার ম্যাসাজ কর্মীকে গ্রাহকের চুল ধরে থাকতে দেখা যায়। মহিলা গ্রাহকের ছেলে বলেন, ‘‌সে একজন পাগল মহিলা। সে আমার ঘরে ঢুকে আমার মাকে মারতে শুরু করে’‌। ভিডিও’‌তে মহিলা গ্রাহকের ছেলেকে বলতে শোনা যায়, ‘‌পুলিশ ডাকবো, তোমার কেরিয়ার শেষ।’‌ অভিযোগকারী, শাহনাজ ওয়াহিদ সইদ, একজন জনসংযোগ কর্মী। যিনি তাঁর ১৮ বছরের ছেলের সঙ্গে ওয়াডালা পূর্বের ভক্তি পার্কে থাকেন। কাঁধের ব্যথার জন্য তিনি আরবান কোম্পানির মাধ্যমে একটি ম্যাসাজ সেশন বুক করেছিলেন। থেরাপিস্টের পোর্টেবল ম্যাসাজ বেডটি খারাপ অবস্থায় এবং তাঁর বাড়ির জন্য অনুপযুক্ত দেখে তিনি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেন। পুলিশ নিশ্চিত করেছে যে বাতিল করার ফলে বচসা শুরু হয় এবং শারীরিক আক্রমণ করা হয়। সইদ অভিযোগ করেন যে, ম্যাসাজ কর্মী তাঁর চুল টেনে, চোখ আঁচড়ে এবং মাটিতে ধাক্কা দিয়ে চলে যান।

এছাড়া অভিযুক্তের নাম অশ্বিনী শিবনাথ বর্তপি। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১১৫(২) এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার পদ্ধতিগত বিধান অনুসারে একটি অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। সইযদ ২১ জানুয়ারি, ২০২৬ তারিখে পুলিশের কাছে অভিযোগ করেন। কোনও গ্রেফতার এখনও করা হয়নি এবং তাকে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি আরবান কোম্পানির সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা সত্ত্বেও সাহায্য মেলেনি বলে অভিযোগও করেন। এই ঘটনায়, আরবান কোম্পানি জানিয়েছে যে, তারা পুলিশকে সহযোগিতা করছে। এখন অভিযুক্তকে সরিয়ে দেওয়া হয়েছে বলে কোম্পানির কর্পোরেট ভাব্য শর্মা বলেছেন।

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের