ভালোবেসে রাইস কুকারকে বিয়ে, চারদিন পরেই হল বিবাহ বিচ্ছেদ

কিন্তু মোটেই এই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। কারণ কাহিরুলের এই অদ্ভুত 'স্ত্রী' ভালো ভাত রান্না করতে পারলেও অন্যান্য পদ একেবারেই রাঁধতে পারেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে প্রেম নাকি অন্ধ হয়। অর্থাৎ মানুষ কাউকে ভালবাসলে তাঁর জাত, ধর্ম, রং, গুণ, ঠিক, ভুল, সবকিছুই নিমেষে অবজ্ঞা করে ফেলতে পারে। আর তাই ইতিমধ্যেই একাধিক অদ্ভুত প্রেমকাহিনীর সাক্ষী থেকেছে বিশ্ববাসী। আবার এইসব অদ্ভুত প্রেম কোনও কোনও ক্ষেত্রে বিয়ের পরিণতিও পেয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন ইন্দোনেশিয়ার এক যুবক। জানা গিয়েছে, কাহিরুল আনাম নামের এক ইন্দোনেশিয়ান যুবক সম্প্রতি ভালোবেসে তাঁর বাড়ির একটি রাইস কুকারকে বিয়ে করেছেন। শুধু তাই নয়, তাঁর প্রিয় রাইস কুকারকে একেবারে কনের সাজে সাজিয়ে চুম্বন করে ছবিও তুলেছেন। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই ওই ব্যক্তির কান্ড-কারখানা দেখে কার্যত তাজ্জব নেটিজেনরা। আর নেতিজনদের এই ‘কুনজরের’ জন্যেই হয়তো বেশিদিন স্থায়ী হলনা কাহিরুলের বিয়ে। জানা গিয়েছে, বিয়ের ৪ দিন পরেই মোহভঙ্গ হয় ওই ব্যক্তির। আর তারপরেই তিনি বিবাহ বিচ্ছেদ করে নেন তাঁর আদরের রাইস কুকারের সঙ্গে।

সম্প্রতি, ইন্দোনেশিয়ান এই ব্যক্তির প্রেম কাহিনীর জন্য নেটপাড়ায় উঠেছে হাসির রোল। কাহিরুল এই অদ্ভুত বিয়ের কথা প্রকাশ্যে আসার পরেই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে একাধিক প্রশ্ন করতে দেখা গিয়েছে নেটিজেনদের। যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানাননি কাহিরুল। তবে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার সময় তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘সাদা, চুপচাপ এবং এককথায় অনবদ্য। বেশি কথা বলে না, অথচ রান্নায় পারদর্শী। ঠিক মনে হচ্ছে আমার সব স্বপ্ন সত্যি হল। তোমাকে ছাড়া আমার ভাত রান্না কার্যত অসম্ভব।’ নেটিজেনদের ধারণা ওই ভাতের গুনেই রাইস কুকারের প্রেমে পড়েছেন কাহিরুল। আর সেই প্রেমই বিয়ের পরিণতি পেয়েছে গত ২০ সেপ্টেম্বর।

কিন্তু মোটেই এই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। কারণ কাহিরুলের এই অদ্ভুত ‘স্ত্রী’ ভালো ভাত রান্না করতে পারলেও অন্যান্য পদ একেবারেই রাঁধতে পারেন না। আর শুধু ভাত খেয়ে কতদিনই বা থাকা যায়! অতঃপর বিয়ের ৪ দিন পরেই মোহভঙ্গ হয় কাহিরুলের এবং তিনি আবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে তাঁর বিবাহ বিচ্ছেদের কথাও ঘোষণা করেন। বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে তিনি লিখেছেন, ভাত চমৎকার হলেও অন্যপদে মোটেই পারদর্শী নয় এই রাইস কুকার।

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়