ভারত–পাকিস্তান ম্যাচ অনিশ্চিত, তবুও সুরক্ষা দিতে এলিট নিরাপত্তা বাহিনী নিয়ে তৈরি শ্রীলঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা কয়েকটা কয়েকটা দিন পর থেকেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে হবে ম্যাচ। এই খেলা থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। পাকিস্তান খেলবে কিনা তা নিয়েও এখনও জলঘোলা অব্যহত রয়েছে। ১৫ সদস্যের দল ঘোষণা করলেও বিশ্বকাপে খেলবে কিনা সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি পাকিস্তান। না খেলার সমস্ত গুঞ্জন সত্বেও ভারত–পাকিস্তানের ম্যাচ নিয়ে যাতে কোনও সমস্যা সৃষ্টি না হয় সেই কারণে নিরাপত্তা প্রস্তুতিতে ত্রুটি রাখতে চাইছে না বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা।   

ভারত-পাকিস্তানের সম্পর্ক সর্বদাই আদায় কাঁচকলায় তা গোটা বিশ্ব জানে। বিশেষ করে গত বছর পহেলগাঁওতে জঙ্গি হামলার পর সম্পর্ক আরও জটিল হয়েছে। যার প্রভাব পড়েছিল ২০২৫ সালের এশিয়া কাপেও। ঠিক এই কারণে ভারত–পাকিস্তানের ম্যাচ ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা। কারণ পাকিস্তান যদি খেলে তাহলে শ্রীলঙ্কার মাটিতে তারা ভারতের বিরুদ্ধে মুখোমুখি হবে। হাই ভোল্টেজ সেই ম্যাচের নিরাপত্তা জোরদার করতে শ্রীলঙ্কা এলিট সশস্ত্র বাহিনী মোতায়েন করবে। 

আরও পড়ুন: খেলতে গিয়ে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, অভিযুক্ত দিল্লির দুই ক্রিকেটার

শ্রীলঙ্কায় আয়োজিত বিশ্বকাপের অন্য দলের ম্যাচগুলো জন্যও এলিট সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে। তবে বিশেষ করে বাড়তি নজর দেওয়া হচ্ছে ভারত ও পাকিস্তানের ম্যাচগুলোর ওপর। এই প্রসঙ্গে, শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনিল কুমারা গামাগে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘বিশ্বকাপ সুষ্ঠুভাবে আয়োজন করার ওপর শ্রীলঙ্কা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং ভারত-পাকিস্তানের ম্যাচগুলোর দিকে।” নাম প্রকাশ না করার শর্তে শ্রীলঙ্কার এক সুরক্ষা কর্তা বলেছেন, ‘বিমানবন্দর থেকে বের হওয়ার পর আবার বিমানে ওঠা পর্যন্ত সশস্ত্র নিরাপত্তার আওতায় থাকবে সকল খেলোয়াড়রা।’

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা