খেলতে গিয়ে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, অভিযুক্ত দিল্লির দুই ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৫ বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল দিল্লির অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দলের দুই তরুণ ক্রিকেটারের বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসার পর ঝড় উঠেছে ক্রিকেট মহলে। জানা গিয়েছে, অভিযুক্ত দুই ক্রিকেটার পুদুচেরিতে আয়োজিত অনূর্ধ্ব-২৩ ক্রিকেট টুর্নামেন্টে দিল্লি দলের হয়ে খেলতে গিয়েছেন। সেখানে গিয়েই নাবালিকাকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠেছে।

খেলতে গিয়ে ক্রিকেটারদের এহেন আচরণের পর দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) শৃঙ্খলা কাঠামো নিয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছে। জানা গিয়েছে, খেলোয়াড়দের টিমকে ওই হোটেল থেকে অন্য হোটেলে স্থানান্তরিত করা হয়েছে। এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে যে অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ডিডিসিএ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং তদন্ত এখনও চলছে বলেই জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  গোটা বিষয়টি খতিয়ে দেখছে । সমস্ত দিক বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, হোটেল কর্তৃপক্ষের কাছ তথ্য সংগ্রহ করা হচ্ছে। 

আরও পড়ুন: ফের রাজ্যে SIR আতঙ্কে মৃত্যু! বৃদ্ধের নামে ফর্ম ৭ জমা পড়ার অভিযোগ

ডিডিসিএ-র সঙ্গে সম্পর্কিত সূত্রগুলি জানিয়েছে, এই ধরণের ঘটনা কেবল খেলার মর্যাদা নষ্ট করে না বরং প্রতিষ্ঠানের সুনামকেও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করে। তবে ডিডিসিএ-র যুগ্ম সচিব অমিত গ্রোভার এই দাবি মানতে নারাজ। তিনি বলেছেন দুই খেলোয়াড় খুব জোরে গান শুনছিলেন যা নিয়ে পাশ থেকে অভিযোগ এসেছিল। তবে নাবাকিকাকে যৌন নির্যাতনের বিষয়ে কিছু জানা যায়নি। 

 

‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার