বালোচ বিদ্রোহীদের হামলায় উত্তাল পাকিস্তানের বালুচিস্তান, পুলিশসহ নিহত ১২৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার থেকেই উত্তপ্ত পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। বালোচ বিদ্রোহীরা শনিবার একযোগে পাকিস্তানের ১২ টি জাগায় হামলা চালায় বলে খবর পাওয়া গিয়েছিল। সেই উত্তাপ এখনও বজায় রয়েছে। বালোচ বিদ্রোহীদের হামলায় পাকিস্তানের প্রায় ১৮ জন নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্য নিহত হয়েছে্ম বলে জানা গিয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং । অন্যদিকে হামলার পাল্টা জবাবে পাক সেনারা প্রায় ৯২ জন সন্ত্রাসীকে নিকেশ করার দাবি জানিয়েছে।


পরবর্তীতে বালুচিস্তানে অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানে অন্তত ৯২ জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাক বাহিনী। একটি বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বালোচ বিদ্রোহীরা ৩১ জানুয়ারি একাধিক হামলা চালিয়েছে। কোয়েটা, মাস্তুং, নুশকি, ডালবানদিন, খারান, পাঞ্জৌর, গোয়াদার এবং পানসিতে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ আনা হয়। পাক সেনার বিবৃতিতে আরও জানানো হয়েছে, ১৮ জন বেসামরিক নাগরিক শহীদ হয়েছে। 

আরও পড়ুন: বিদেশে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ, গ্রেফতার ৩

ঘটনাটির পর বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি  স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন,  জঙ্গিদের  বিরুদ্ধে অভিযান প্রায় সম্পন্ন। মহসিন নাকভি ভিত্তিহীন অভিযোগ করে দাবি করেছেন এই হামলা ভারতের মদতে করা হয়েছে। প্রসঙ্গত, একাধিক সূত্রে জানা যায়, শনিবার সকালে রাজধানী কোয়েটায় বিদ্রোহীরা একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে আক্রমণ শুরু করে। সেই বিস্ফোরণের পরে দুই পক্ষের মধ্যে দু’ঘন্টা ধরে ভারী গুলিবর্ষণ চলতে থাকে। বেশ কয়েকটি বিস্ফোরণও ঘটে। একাধিক সূত্রে নানা খবর সামনে আসছে। একজন সাংবাদিকের মতে, সশস্ত্র ব্যক্তিরা বালুচিস্তানের বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েছে। মাস্তুংয়ে, বিদ্রোহীরা পুলিশ স্টেশন এবং শহর দখল করেছে। ৩০ জনেরও বেশি বন্দী পলাতক বলে খবর। গোয়াদরে হামলার খবর মিলেছে অন্যদিকে কালাতেও সংঘর্ষ চলছে।     

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের