মুম্বইয়ে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়লেন যাত্রীরা, অতিরিক্ত ভিড়ের কারণে চরম বিপর্যয়, প্রশ্নের মুখে রেল

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দুর্ঘটনা মুম্বইয়ের লোকাল ট্রেনে! অতিরিক্ত ভিড়ের চাপে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন তিন যাত্রী। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। প্রাথমিক তদন্তে রেল কর্তৃপক্ষও স্বীকার করেছে, ট্রেনে অসহনীয় ভিড়ই, এই দুর্ঘটনার প্রধান কারণ।

সংবাদসংস্থা সূত্রে খবর, শুক্রবার সকাল প্রায় ১০ টা নাগাদ মুম্বইয়ের সিওন ও মাতুঙ্গা স্টেশনের মাঝামাঝি এই ঘটনা ঘটে। দক্ষিণমুখী একটি লোকাল ট্রেন সিওন স্টেশন ছাড়ার মাত্র ৫০০ মিটার এগোনোর পরই দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, ভিড়ের চাপে হঠাৎ ভারসাম্য হারিয়ে তিন জন যাত্রী চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান। আহত যাত্রীদের মধ্যে রয়েছেন নারাসোপাড়ার বাসিন্দা শচীন শর্মা, গভাণ্ডির বাসিন্দা আফজল চৌধুরি এবং কুর্লার বাসিন্দা জেনুয়াল সইদ।

আরও পড়ুন: ওভারহেড তারের উপর ভাঙল গাছের ডাল, ব্যাহত হাওড়া-দিঘা লাইনে রেল পরিষেবা

দাদার জিআরপির এক আধিকারিক অনিল মানে জানান, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, প্রচণ্ড ভিড়ের কারণে যাত্রীরা নিজেদের সামলাতে না পেরে ট্রেন থেকে পড়ে যান।” দুর্ঘটনার পর সহযাত্রীরাই দ্রুত রেল কর্তৃপক্ষকে খবর দেন। এরপর জিআরপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জেনুয়াল সইদের আঘাত সবচেয়ে গুরুতর। তাঁর পেটে চোট লেগেছে এবং কনুইয়ের হাড় ভেঙেছে। আফজলের মাথা ফেটেছে এবং ডান হাতে আঘাত লেগেছে, তবে তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল। শচীন শর্মারও মাথা ও পায়ে আঘাত রয়েছে।

রেলের তরফে বলা হয়েছে, আহতদের শারিরীক অবস্থার উন্নতি হলে তাঁদের বয়ান নেওয়া হবে। তারপরেই নিশ্চিতভাবে জানা যাবে, এটি নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে। উল্লেখযোগ্যভাবে, গত বছর জুন মাসে মুম্বইয়ের কাছে লোকাল ট্রেন থেকে পড়ে চার জনের মৃত্যুর ঘটনার পর সয়ংক্রিয় দরজা বসানোর প্রতিশ্রুতি দিয়েছিল রেল। কিন্তু বাস্তবে এখনও সেই ব্যবস্থার পূর্ণ বাস্তবায়ন হয়নি, আর তার মধ্যেই ফের ঘটল এমন দুর্ঘটনা।

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক