মাধ্যমিকের প্রথম দিনেই অসুস্থ, পরীক্ষা না দিয়েই হাসপাতালে শয্যাশায়ী পরীক্ষার্থী, দুশ্চিন্তায় পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই কালনা মহকুমায় চরম উৎকণ্ঠার পরিস্থিতি তৈরি হল। পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। যার জেরে পরীক্ষা কেন্দ্রে চাঞ্চল্য ছড়ায়। গুরুতর অবস্থায় ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে দ্রুত পরীক্ষা কেন্দ্র থেকে সরিয়ে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার কারণে সোমবার বেলা সাড়ে ১২ টা পর্যন্ত সে পরীক্ষায় বসতে পারেনি।

অসুস্থ পরীক্ষার্থীর নাম তানিশা খাতুন (১৬)। সে কালনা থানার অধীন বেগপুর পঞ্চায়েতের পার সাহাপুর এলাকার বাসিন্দা এবং বেগপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় তার পরীক্ষা কেন্দ্র নির্ধারিত ছিল কাঁকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ে। পরিবার সূত্রে খবর, পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই তানিশার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সে জ্ঞান হারায়।

আরও পড়ুন: মাধ্যমিক শুরু হতেই যাতায়াতে চরম ভোগান্তি, সিউড়ি হাটজনবাজার ওভারব্রিজ দ্রুত খোলার দাবিতে সরব পরীক্ষার্থীরা

ঘটনাটি নজরে আসতেই পরীক্ষা কেন্দ্রের শিক্ষক ও কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন। কোনওরকম দেরি না করে তানিশাকে তৎক্ষণাৎ কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, চিকিৎসকেরা নিয়মিত তার শারীরিক অবস্থার উপর নজর রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। এই ঘটনায় পরীক্ষার্থী ও তার পরিবার স্বাভাবিকভাবেই গভীর দুশ্চিন্তায় রয়েছেন।

এদিকে বিষয়টি নিয়ে জেলা মনিটরিং কমিটির পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির সদস্য দেবব্রত মণ্ডল জানান, পরীক্ষার্থীর শারীরিক অবস্থা পরীক্ষার উপযোগী হলে হাসপাতালেই মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করা হবে। শিক্ষা দফতরের তরফে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের