বিধানসভায় বাজেট অধিবেশনে পার্থ-হুমায়ুনের জন্য কোন আসন নির্ধারিত?

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী বৃহস্পতিবার রয়েছে রাজ্য বিধানসভার বাজেট। তার আগে মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে বাজেট অধিবেশন। এই অধিবেশনে পার্থ চট্টোপাধ্যায় ও হুমায়ুন কবীরকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। দুজনেই রাজ্য রাজনীতিতে এখন হট টপিক। ছাব্বিশের নির্বাচনের আগে বিধানসভায় আজ শেষ বাজেট অধিবেশন। এই অধিবেশনে এই ২ জনের বসার আসন কি একই জায়গায় থাকবে নাকি বদল হবে? উঠেছে প্রশ্ন। 

পার্থ চট্টোপাধ্যায় ৩ বছরের বেশি সময় জেলে কাটিয়ে ফিরছে বিধানসভায়। অন্যজন তৃণমূল এথকে বেরিয়ে নতুন দল ঘোষণা করেছেন। বিধায়ক হিসেবে তিনিও হাজির থাকবেন অধিবেশনে। তাহলে তাঁরা আগে যে আসনে বসতেন, সেই জায়গা কি বদল হচ্ছে?

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, দুই বিধায়কের আসন বদল হচ্ছে না। আগের আসনেই বসবেন পার্থ চট্টোপাধ্যায় ও হুমায়ুন কবীর। জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় বসতেন সাত নম্বর ব্লকের ৫ নম্বর রোয়ের ২৭২ নম্বর সিটে। সেখানেই তিনি বসছেন। আসুন বদলের যে জল্পনা শেষ হল। অন্যদিকে হুমায়ুন কবীর বসতেন ৬ ব্লকের ২০৯ নম্বর আসনে। তাকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু পুরনো আসনেই থাকছেন ভরতপুরের বিধায়ক।

তৃণমূলের মহাসচিব এর পদের পাশাপাশি রাজ্যের একাধিক দফতর সামলেছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পরে মন্ত্রিত্ব চলে যায়। দল থেকেও সাসপেন্ড করা হয় তাঁকে। সেই কারণেই অধিবেশনে তার আসন নিয়ে জল্পনা চলছিল। ভরতপুরের বিধায়ক নতুন দল তৈরির পরে তাঁকে নিয়েও জল্পনা চলছিল। অবশেষে নিজেদের পুরনো আসনেই বসবেন তাঁরা। আসন বদলের কোনও সম্ভাবনা নেই। 

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি