বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশে জুলাইয়ের সভাস্থল নিয়ে এখনও দ্বন্দ্বে কালীঘাট তৃণমূল। কোথাও হবে সভাস্থল তা ঠিক করেই উঠতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়রা। কলকাতা পুলিশের তরফে কালীঘাট শিবিরকে বলা হয়েছিল ব্রিগেডে সমাবেশ করতে। কিন্তু তাতে রাজি নয় মমতাপন্থীরা। তাঁদের যুক্তি, বর্ষাকালে ব্রিগেডে জল-কাদা থাকে। সেখানে সভা করলে দলীয় কর্মীদের সমস্যা হতে পারে, মঞ্চ বাঁধতে অসুবিধা হবে। তাই কলকাতা পুলিশের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে মমতাপন্থী তৃণমূল। তাঁদের দাবি, এত বছর ধর্মতলায় শহিদ সমাবেশের সভা করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরেই স্থান পরিবর্তন করা হচ্ছে। তাতে আপত্তি রয়েছে কালীঘাট তৃণমূলের। সেই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মমতাপন্থীরা। তার মাঝেই কলকাতা পুলিশের তরফে কালীঘাট তৃণমূলকে ব্রিগেডে সভা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও তাঁরা জানিয়েছে, সভা করতে হলে ব্রিগেডে নয়, ডোরিনা ক্রসিংয়ে করবে।

আরও পডুন: পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

এখন তৃণমূলের প্রস্তাবে কলকাতা পুলিশ রাজি হয় কিনা সেটাই দেখার। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চেয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। সেই মামলায় কলকাতা পুলিশের জবাব চেয়ে পাঠিয়েছে আদালত। আগামিকাল বুধবার সেই মামলার শুনানি। তাতে কী নির্দেশ দেয় হাইকোর্ট সেই দিকেই তাকিয়ে মমতাপন্থী তৃণমূল। সূত্রের খবর, কালীঘাট তৃণমূল সভাস্থল না পেলে হাওড়া-শিয়ালদহের মতো বিভিন্ন জায়গায় ছোট ছোট করে জমায়েতের মধ্যেই জনসভা করবে। সেই বিষয়ে কলকাতা চলো বলে পোস্টারও ছাপিয়েছেন তাঁরা। কলকাতা পুলিশ আগেই জানিয়েছে, শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে কোনও সভা করা যাবে না। ধর্মতলায় জারি রয়েছে বিএনএসের ১৬৩ নং ধারা। তাই সেখানেও সভা করার অনুমতি দেওয়া যাবে না। বিকল্প পথ হিসেবে কালীঘাট তৃণমূলকে ব্রিগেডে সভা করা অনুমতি দিলেও নাক তুলেছেন তাঁরা। অপরদিকে ঋতব্রত তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার জন্য গান্ধী মূর্তির পাদদেশে অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। শহিদ মিনারে সভা করছে কংগ্রেসও। শুধু সভাস্থল নিয়ে নানা যুক্তি দেখাচ্ছে মমতাপন্থীরা। 

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

‘গলা টিপে মারতে চেয়েছিল’, চিকিৎসক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

DMK শাসনাধীনে শিক্ষক-কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

স্কুলের ট্যাঙ্কে মরা পাখি! সেই জলেই পড়ুয়াদের মিড ডে মিল, চাঞ্চল্য ক্যানিংয়ে

রুক্মিনীর মুকুটে নয়া পালক! ‘সমুক’-এ অক্ষয় কুমারের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী

বেঙ্গালুরু থেকে মালদায় আনা হল ৩১ বাংলাদেশিকে, কেন রাখা হল হোল্ডিং সেন্টারে?

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?