সমুদ্র সাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত, রাজ্য সরকারের দুয়ারে সমাধানের আর্জি মথুরাপুরের মৎস্যজীবীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: মাছ ধরার মরশুম অনেক আগেই শেষ হয়ে যাওয়ায় এখন সমুদ্রে মাছ ধরা প্রায় বন্ধ। জালে আগের মতো মাছ উঠছে না, ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন মৎস্যজীবীরা। রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই এখন দৈনিক মজুরির বিনিময়ে ট্রলারের জাল সারানোর কাজ করছেন। মৎস্যজীবীদের বক্তব্য, রাজ্য সরকারের সমুদ্র সাথী প্রকল্পের আওতায় ভাতা নিয়মিতভাবে পেলে এই দুঃসময়ে অনেকটাই স্বস্তি মিলত।

তবে, আবেদন করার পরেও বহু মৎস্যজীবী এখনও এই ভাতা পাচ্ছেন না। ফলে সমস্যার সমাধান হয়নি। এই প্রসঙ্গে মৎস্যজীবী সঞ্জয় দাস জানান, ভাতা না পাওয়ার কারণেই বাধ্য হয়ে তাঁদের কাজ খুজতে হচ্ছে। মাছ ধরা বন্ধ থাকলেও সংসার চালাতে বিকল্প আয়ের উপর নির্ভর করতে হচ্ছে। জাল সারানোর কাজ এখন প্রায় সারা বছরই চলে, তাই যাঁরা এই কাজ জানেন তাঁদের কিছুটা হলেও সুবিধা হচ্ছে।

আরও পড়ুন: হোটেলের বাথরুমে মহিলার স্নানদৃশ্য ক্যামেরাবন্দী, পুলিশ অফিসারের কুকীর্তিতে হইচই তারাপীঠে

তিনি আরও জানান, এখানে যে জালের কথা বলা হচ্ছে তা মূলত ট্রলারে ব্যবহৃত মাছ ধরার জাল। এই জাল সারানোর কাজে শুধুমাত্র পুরুষরাই নন, মহিলারাও যুক্ত রয়েছেন। মহিলারা সাধারণত ট্রলারে সমুদ্রে যান না, ফলে জাল সারানোর কাজই তাঁদের জন্য সারা বছরের রোজগারের অন্যতম ভরসা। তবে সকলেরই দাবি, ভাতা ঠিকমতো পেলে তাঁদের এই অনিশ্চিত অবস্থার অনেকটাই উন্নতি হত।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি