শনিতে শুরু বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাদশাহ-নোরা ফাতেহি-শিবমানিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ ও তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই শুরু হতে চলেছে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৭ ফেব্রুয়ারি ভারত ও আমেরিকা ম্যাচের ঠিক আগে এই বর্নাঢ্য অনুষ্ঠানে আলোর রোশনাই ছড়াবেন জনপ্রিয় র‍্যাপার বাদশা, নৃত্যশিল্পী নোরা ফাতেহি, সঙ্গীতশিল্পী ঋষভ শর্মা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পারকাশনিস্ট শিবমণি। তাঁদের পরিবেশনায় মঞ্চ মাতবে বলেই আশা। বিশেষ আকর্ষণ হিসেবে আইসিসির দূত রূপে উপস্থিত থাকবেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ক্রিকেট ও বিনোদনের এই মেলবন্ধন বিশ্বকাপের সূচনা ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে।

ভারতীয় সময় সন্ধ্যে ৬ টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। মঞ্চে ঋষভ শর্মা ও শিবমণির শক্তিশালী সঙ্গীত পরিবেশনার মাধ্যমে উত্তেজনার পারদ চড়বে। এরপর দর্শকদের চমকে দিতে এক জেটপ্যাক পারফর্মার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ঝকঝকে ট্রফি নিয়ে স্টেডিয়ামে আসবেন । সেই মুহূর্তে গ্যালারিতে উপস্থিত হাজার হাজার দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠবে গোটা ওয়াংখেড়ে।

আরও পড়ুন: চোটের কারণে টি-২০ বিশ্বকাপে দল থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার হর্ষিত রানা

বিশ্বকাপ ট্রফিটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। পাশাপাশি, অংশগ্রহণকারী ২০ টি দেশের প্রতিনিধিত্বকারী ২০ জন তরুণ রাষ্ট্রদূত একসঙ্গে মঞ্চে উপস্থিত থেকে প্রতীকীভাবে টুর্নামেন্টের সূচনা করবেন।

এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমেই ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন ভেনুতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। চারটি গ্রুপে বিভক্ত ২০ টি দল মোট ৫৫ টি ম্যাচে লড়াই করে কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে নামবে মাঠে।

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন