দুর্নীতির অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: সিডিউল মেনে কাজ করছে না ঠিকাদার। রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীর একাংশ। প্রতিবাদ করলে গ্রামবাসীকে হুমকি ঠিকাদারের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর(Harishchandrapur) ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতোল গ্রামে(Katoal Village)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,পথশ্রী ৪ প্রকল্পে ১ কোটি ১৯ লক্ষ টাকা বরাদ্দে জনমদল সিংহিয়া মাঠ থেকে কতোল বেলিয়াপুকুর পর্যন্ত ১.৭০ কিলোমিটার কংক্রিটের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে।

অভিযোগ,ঠিকাদার সরকারি সিডিউলকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো করে কাজ করছে। প্রথম স্তরে বালি ও পাথরের মিশ্রণ ছ’ইঞ্চি পুরু করার কথা থাকলেও তা করছে না ঠিকাদার। কোথাও বালি দিয়েছে তো পাথর নেই। আবার কোথাও পাথর দিয়েছে তো বালি নেই। মাত্র তিন-চার ইঞ্চি পুরু করছে প্রথম স্তর। নিয়ম মেনে রাস্তায় জল দিয়ে রোলিং করছে না। দায়সারা কাজ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিকাদার। এই রাস্তা বেশিদিন টিকবে না।

স্থানীয় বাসিন্দা সেখ জৈনাল আবেদিন,মহম্মদ নাহারুল হক ও আবজল করিমরা বলেন,এই রাস্তার দাবিতে একাধিকবার আন্দোলন হয়েছে। স্বাধীনতার পর প্রথম হচ্ছে এই রাস্তা। ঠিকাদার মর্জি মাফিক কাজ করছে। সিডিউল দেখাতে বললে জেলায় যেতে বলছে। রাস্তায় সামান্য বালি(Sand) দিয়ে খুব কম পরিমাণ পাথর দিচ্ছে। চরম দুর্নীতি করছে ঠিকাদার। সিডিউল মেনে কাজ না করলে কাজ বন্ধ থাকবে। যদিও ঠিকাদার কাশফুল হোদা ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি বলেন সিডিউল মেনে কাজ হচ্ছে। স্থানীয়রা পুরোপুরি মিথ্যা অভিযোগ করছে। এদিকে এই বিবাদের জেরে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা তৈরির কাজ।

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়