রাজ্য মন্ত্রিসভায় উদ্বাস্তু কলোনিগুলির স্বীকৃতি, নির্বাচনের মরশুমে মাস্টারস্ট্রোক নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যেই বাংলায় চলছে এসআইআর পর্ব। আর তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে রাজ্য–রাজনীতিতে। এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আর নির্বাচন কমিশনের দৌলতে ব্যাপক হয়রানি ও হেনস্থার শিকার হয়েছেন বাংলার মানুষজন। আত্মহত্যা থেকে আতঙ্কে মৃত্যুর ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। মৃত্যুমিছিলের সাক্ষী থেকেছে বাংলা। তারপরও সঠিক সময়ে শুনানি শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। এই আবহে এবার রাজ্যের একাধিক উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, সরকারি–বেসরকারি জমিতে নানা জেলার আরও ১২টি উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। নানা জেলা থেকে পাওয়া আবেদনের ভিত্তিতে ওইসব কলোনির বাসিন্দাদের হাতে বসবাসের শংসাপত্র তুলে দেওয়ার বিষয়টি খতিয়ে দেখে ভূমি ও ভূমি রাজস্ব দফতর।

এদিকে সব কিছু যাচাই করার পর কলোনিগুলিকে স্বীকৃতি দেওয়ার ছাড়পত্র দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। তাই বাকি প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কলোনিগুলিকে স্বীকৃতি দেওয়ায় উদ্যোগী হয়েছে নবান্ন। নবান্ন সূত্রে খবর, ওই স্বীকৃতিপ্রাপ্ত কলোনির তালিকায় রয়েছে—উত্তর দিনাজপুরের বীরনগর কলোনি, উত্তর ২৪ পরগনার দ্বিজহরি স্কোয়্যার কলোনি, চাষিপাড়া কলোনি, নিউ ফরোয়ার্ড কলোনি (পার্ট ২বি) এবং মানসা কলোনি। আর কলকাতা পুরসভার নানা ওয়ার্ডের একাধিক উদ্বাস্তু কলোনি এবং দক্ষিণ ২৪ পরগনার কামরা কলোনি, আনন্দময়ী পার্ক উদ্বাস্তু কলোনি, রামকৃষ্ণ পল্লি উদ্বাস্তু ফেজ–২ কলোনি এবং সুকান্ত সরণি উদ্বাস্তু কলোনিও এই তালিকার যুক্ত হয়েছে।

অন্যদিকে এই কাজ করতে নানা আইনি জটিলতা তৈরি হয়েছিল। তাই সেসব নিষ্পত্তি করার পর তাতে সিলমোহর দেয় ভূমি ও ভূমি রাজস্ব দফতর বলে সূত্রের খবর। এই কারণে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগেছে। আর কাজ সম্পন্ন হতেই সেটা জানিয়ে দেওয়া হয় নবান্নে। তারপর রাজ্য মন্ত্রিসভায় বিষয়টি অনুমোদন পাওয়ায় অবশেষে কলোনিগুলিকে স্বীকৃতি দেওয়ার পথ প্রশস্ত হয়েছে। এই বিষয়ে ভূমি রাজস্ব দফতরের দাবি, মন্ত্রিসভার এই সিদ্ধান্তের সঙ্গে রাজনীতি বা বিধানসভা নির্বাচনের কোনও সম্পর্ক নেই। বরং যেটা আছে তা হল, মানবিক এবং প্রশাসনিক দায়বদ্ধতার জায়গা থেকেই এমন উদ্যোগ।

এছাড়া উদ্বাস্তু কলোনি এলাকাগুলিতে বিরোধী দল বিজেপি জায়গা করার চেষ্টা করেছিল। এবারের বিধানসভা নির্বাচনে উদ্বাস্তু কলোনিগুলিতে প্রচারও করেছে বিজেপি। ক্ষমতায় এলে তারা কোন কোন কাজ করবে তার ফিরিস্তিও তুলে ধরা হয়েছে। একটি শক্ত ঘাঁটি গড়ে তুলতে ঢাল করা হয়্যেছিল উদ্বাস্তু কলোনিগুলিকে। কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্তে কার্যত তা ভেস্তে গেল বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সরকারের এই কাজে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোটবাক্সে প্রভাব পড়বে বলেও অনেকের ধারণা। বিধানসভা নির্বাচনের মুখে উদ্বাস্তু কলোনির স্বীকৃতি মাস্টারস্ট্রোক বলে মনে করা হচ্ছে।

সনিয়াকে হারিয়ে ইতিহাস, ২০০২ সালের পর প্রথমবার শেষ ষোলোয় আমেরিকা

সাবধান! আজ থেকেই শনিদেবের কোপে ধ্বংস হতে পারে চার রাশির জাতকদের সুখ-শান্তি

দলবদ্ধ কাজের গুরুত্ব বাড়বে, লক্ষ্মীবারে রাশি মিলিয়ে জেনে নিন, কার কেমন যাবে দিন?

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, অভিষেকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত

‘বাম-তৃণমূল জমানায় বাংলায় শিল্পের পরিবেশ ছিল না’, বণিকসভার অনুষ্ঠানে বললেন শমীক

বিদেশ সচিব বিক্রম মিস্রীর মেয়াদ এক বছর বাড়াল কেন্দ্র

‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

‘গর্ভপাতে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, অব্যক্ত যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন বলি সুন্দরী

‘লেখাপড়া করে যে…’, চিনে টাই পরে ক্লাসরুমে হাজির মানবসদৃশ রোবট