আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উইকএন্ডেই ভ্যালেন্টাইন্স ডে, কলকাতার সেরা ডেস্টিনেশনে ঘুরে আসুন সঙ্গীকে নিয়ে

নিজস্ব প্রতিনিধি: ভ্যালেন্টাইন্স ডে মানেই শুধু গোলাপ আর চকোলেট নয়! এই দিনটি আসলে ভালোবাসার মানুষটির সঙ্গে নিজেদের মতো করে সময় কাটানোর অজুহাত। আর এ বছর তো সুযোগটা আরও স্পেশাল। শনিবার ভ্যালেন্টাইন্স ডে, সঙ্গে সপ্তাহান্তের দুদিন ছুটি। শুক্রবার রাতেই বা শনিবার ভোরে বেরিয়ে পড়লেই, দু’দিনের ছোট্ট কিন্তু রোম্যান্টিক একটা ট্রিপ হয়ে যেতে পারে চোখের পলকে।

শহরের ব্যস্ততা, ট্র্যাফিক আর কোলাহল থেকে একটু দূরে সরে প্রেমের মানুষটির সঙ্গে নিরিবিলি সময় কাটাতে চাইলে দূরে যাওয়ার দরকার নেই। কলকাতার আশেপাশেই রয়েছে এমন কিছু অফবিট গন্তব্য, যেখানে প্রকৃতি, শান্ত পরিবেশ আর রোম্যান্স সব মিলিয়ে ভ্যালেনটাইন্স ডে হয়ে উঠতে পারে একেবারে মনে রাখার মতো। চলুন দেখি নেওয়া যাক, প্রেমের এই সপ্তাহান্তে কলকাতার কাছেই ঘুরে আসার জন্য কয়েকটি পারফেক্ট ডেস্টিনেশন।

আরও পড়ুন: মাত্র ১০০ টাকায় ট্যুর! কম খরচে কলকাতায় কোন ৫ টি জায়গায় যাবেন? রইল হদিস

কুইয়াপাহাড়, পুরুলিয়া
জঙ্গলমহলের কোলে লুকিয়ে থাকা কুইয়াপাহাড় প্রেমের মানুষের সঙ্গে হারিয়ে যাওয়ার আদর্শ জায়গা। পাহাড়ের ঢালে সূর্যাস্ত, আদিবাসী গ্রামে হাঁটা আর রাতে বনফায়ারের পাশে গল্প সব মিলিয়ে নিখাদ রোম্যান্স।

হাতিশালা, নদিয়া
গ্রামবাংলার শান্ত পরিবেশে নদীর ধারে সময় কাটাতে চাইলে হাতিশালা আদর্শ। নদীর পাড়ে বসে গল্প, নিজেরা রান্না করে খাওয়া সবকিছুতেই আলাদা এক ঘরোয়া আনন্দ।

গনগণি, পশ্চিম মেদিনীপুর
শিলাবতী নদীর তীরে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হিসেবে পরিচিত গনগণি প্রকৃতিপ্রেমী কাপলদের জন্য দারুণ। নির্জন পরিবেশে সারপ্রাইজ লাঞ্চ বা নেচার ফটোগ্রাফি মুহূর্তকে করে তুলবে আরও স্পেশাল।

খয়রাবেড়া ড্যাম, পুরুলিয়া
পাহাড়ি রাস্তা, ড্যামের ধারে সূর্যাস্ত আর নিরিবিলি রিসর্ট! রোমান্টিক উইকেন্ডের সব উপকরণই এখানে আছে। সন্ধ্যায় মোমবাতির আলোয় কফি ডেট হতে পারে বাড়তি আকর্ষণ।

দেউলঘাটা, হুগলি
দামোদর নদীর ধারে শান্ত বিকেল, পুরোনো মন্দির আর দারুণ ফটোস্পট প্রেম আর ইতিহাস একসঙ্গে উপভোগ করার সুযোগ দেয় দেউলঘাটা।

ভ্যালেন্টাইনস ডে আসলে কোনও নির্দিষ্ট জায়গার নাম নয়, এটা একে অন্যের সঙ্গে অনুভূতি ভাগ করে নেওয়ার দিন। ভিড়ের বাইরে, এই শান্ত গন্তব্যগুলিতে একটু পরিকল্পনা আর অনেকটা ভালোবাসা নিয়ে কাটানো সময়ই হয়ে উঠতে পারে আপনার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি।

Published by:

Share Link:

More Releted News:

রাতে এসি চালিয়ে ঘুমালে বাড়তে পারে একাধিক স্বাস্থ্যঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ওজন কমাতে সাহায্য করতে পারে এই ১০ খাবার! দাবি আমেরিকান ফিটনেস কোচের

হৃদরোগীদের জন্য সতর্কবার্তা! ফ্রিজে থাকা এই ৩ ‘স্বাস্থ্যকর’ খাবারও ডেকে আনতে পারে বিপদ

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ