শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে চালু হলো সান্ধ্য ওপিডি, সপ্তাহে কদিন মিলবে এই পরিষেবা?

Share:

নিজস্ব প্রতিনিধি: রোগী পরিষেবাকে আরও সহজলভ্য ও মানবসম্মত করে তুলতে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই পরিকল্পনারই অংশ হিসেবে জেলা ও মহকুমা হাসপাতালের পাশাপাশি বিভিন্ন সুপার স্পেশালিটি হাসপাতালে চালু করা হচ্ছে সান্ধ্য বহির্বিভাগ বা ইভিনিং ওপিডি। এবার সেই তালিকায় যুক্ত হল হুগলির শ্রীরামপুর ওয়ালশ সুপার স্পেশালিটি হাসপাতাল। এখানেও শীঘ্রই শুরু হচ্ছে বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সান্ধ্য বহির্বিভাগ পরিষেবা।

হাসপাতাল সূত্রে খবর, সপ্তাহে দু’দিন এই পরিষেবা চালু থাকবে। মঙ্গলবার শিশুদের জন্য শিশুরোগ বিভাগে এবং বৃহস্পতিবার মহিলাদের জন্য স্ত্রীরোগ বিভাগে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি, হাসপাতালের ২৪ ঘণ্টার জরুরি বিভাগ আগের মতোই চালু থাকবে , যাতে কোনও আপৎকালীন পরিস্থিতিতে রোগীরা দ্রুত চিকিৎসা পান।

আরও পড়ুন: পরীক্ষার্থীর চোখের জল মুছিয়ে দেবদূতের মতো বাইকে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন ট্র্যাফিক ওসি

এই নতুন পরিষেবা সুষ্ঠুভাবে চালু করার জন্য মঙ্গলবার হাসপাতালের সুপার প্রণবেশ হালদারের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সন্ধ্যার সময় শিশু ও মহিলাদের চিকিৎসায় যেন কোনও ঘাটতি না থাকে, সেই বিষয়েই বিশেষভাবে আলোচনা করা হয়। পাশাপাশি, সান্ধ্য বহির্বিভাগে চিকিৎসার পর প্রয়োজনীয় ওষুধ হাসপাতাল থেকেই রোগীদের দেওয়া যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

দিনের বেলায় কাজের চাপে হাসপাতালে আসতে না পারা বহু মানুষের কাছে এই সিদ্ধান্ত স্বস্তির। রোগীর আত্মীয় জানান, ” দিনে কাজ ছেড়ে আসা আমাদের পক্ষে কঠিন। সন্ধ্যায় ওপিডি চালু হলে অনেক সুবিধা হবে। একই মত প্রকাশ করেছেন রিনা পাসোয়ান। তিনি মনে করেন, শিশুরোগ বিভাগে দিনের ভিড় কমাতে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর হবে। রোগীকল্যাণ সমিতি ও স্থানীয় জনপ্রতিনিধিরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সান্ধ্য বহির্বিভাগ চালু হলে শ্রমজীবী ও দূরবর্তী এলাকার মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন।

৩ বছরের শিশুর ধর্ষণকারীর থেকে ১ লক্ষ টাকা নিয়ে দেদার ফুর্তি, অভিযোগের তির পঞ্চায়েতে সদস্যদের বিরুদ্ধে

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০