Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পথ দূর্ঘটনা কমাতে যজ্ঞ শুরু তৃণমূল বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গের সড়ক দুর্ঘটনা পরিস্থিতি ঘিরে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন খগেশ্বর রায়। পথ দুর্ঘটনা রোধে এবং দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনায় তাঁর উদ্যোগে আয়োজিত বিশেষ মহাযজ্ঞ ঘিরে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ বিধানসভা এলাকায়।

গত কয়েক বছরে রাজগঞ্জ জেলার এই অঞ্চলে একের পর এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়েও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কয়েকজন রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ। স্থানীয়দের একাংশের মতে, দ্রুত বাড়তে থাকা যানবাহন, অপর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ এবং পুলিশবাহিনীর ঘাটতিই দুর্ঘটনার অন্যতম কারণ। তাই প্রশাসনিক নজরদারি এবং পরিকাঠামো উন্নয়নের ওপর বেশি জোর দেওয়ার দাবি উঠছে। বিধায়ক খগেশ্বর রায়ের দাবি, গত দুই বছরে শুধুমাত্র তাঁর বিধানসভা এলাকাতেই ৫০ জনের বেশি মানুষ দুর্ঘটনায় মারা গিয়েছেন। সেই প্রেক্ষিতেই দুর্ঘটনা রোধ এবং এলাকার মানুষের মঙ্গল কামনায় এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। স্থানীয় একটি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিরোধীদের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। সিপিএম-এর দাবি, দুর্ঘটনা কমাতে ট্রাফিক ব্যবস্থা উন্নত করা এবং আরও পুলিশ মোতায়েন করা জরুরি। একই সুর শোনা গিয়েছে ভারতীয় জনতা পার্টি-র তরফেও। যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, এই উদ্যোগে সম্পূর্ণভাবে মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই নেওয়া হয়েছে। বিষিয়টি ঘিরে রাজনৈতিক তরজা ক্রমেই জো রদার হচ্ছে।

 

 

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

‘প্রত্যাশামতো ফল হয়েছে, কাজ করতে হবে’, চা-চক্রে বললেন দিলীপ ঘোষ

বঙ্গজয়ের পরে বাংলায় নয়া মুখ্যমন্ত্রী কে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের