চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হুগলিতে বিজেপির যুব সভাপতি দলবদলু নেতা, অশান্তি চরমে

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনে যেসব জেলায় ভালো ফলের ব্যাপারে আশাবাদী বিজেপি, তার মধ্যে হুগলি জেলা অন্যতম বলে মনে করছে গেরুয়া শিবির। কিন্তু সেই হুগলিতেই এখন দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। বিশেষ করে যুব সংগঠনের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির কোন্দল চরমে পৌঁছেছে।

হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সদ্য নিযুক্ত যুব মোর্চা সভাপতিকে ঘিরে অসন্তোষ আর চাপা থাকেনি। চুঁচুড়ায় বিজেপির জেলা কার্যালয়ে কর্মীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে কয়েকজন বিজেপি কর্মীকে উত্তেজিত কণ্ঠে বলতে শোনা যায়- “আমরা কেন মানব? মার খেয়েছি। সব সেটিং হয়ে গেছে। এটা চলতে পারে না।” যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহুর্তে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, শেষ পর্যন্ত দলীয় নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়।

আরও পড়ুন: আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের DNA ম্যাপিংয়ে শনাক্ত ১৮ জনের দেহ

সম্প্রতি চন্দননগরের বাসিন্দা সোমবুদ্ধ দত্তকে হুগলি সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবুদ্ধ আগে তৃণমূল কংগ্রেসের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। এবার তাঁকেই যুব সংগঠনের দায়িত্ব দেওয়ায় দলের একাংশের পুরোনো কর্মীরা প্রকাশ্যেই আপত্তি তুলেছেন। অভিযোগ, সোমবুদ্ধের সমর্থনে কথা বলায় চন্দননগরের এক বিজেপি নেত্রীকেও হেনস্থার শিকার হতে হয়েছে।

এই প্রসঙ্গে হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সন্দীপ সাধুখাঁ বলেন, “যদি কোনও সমস্যা হয়ে থাকে, তা দলের অভ্যন্তরীণ বিষয়। জেলা ও রাজ্য নেতৃত্ব বিষয়টি দেখবেন। পরিবারে যেমন একাধিক ভাই থাকলে কারও বেশি প্রাপ্তি নিয়ে অন্যদের আপত্তি হয়, এখানেও তেমনই।” নিজের অবস্থান স্পষ্ট করে সোমবুদ্ধ দত্ত বলেন, “ছাত্র রাজনীতি আমার অতীত। এখন বিজেপিই আমার দল। দল যে দায়িত্ব দিয়েছে, তা সততার সঙ্গে পালন করব এবং নতুন কর্মী গড়ে তুলব।”

এদিকে, যুব মোর্চার সভাপতি নিয়োগ নিয়ে হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চট্টোপাধ্যায় দাবি করেন, তিনি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। যদিও বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অফিসিয়াল ফেসবুক পেজে নতুন যুব সভাপতিদের নাম ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, হুগলি জেলায় বিজেপির অন্দরের কোন্দল নতুন নয়-কয়েক দিন আগেই জেলা কার্যালয়ে এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছিল।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ