চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চাপড়া: তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ অটুট থাকবে নাকি বদলাবে সমীকরণ?

নিজস্ব প্রতিনিধি: নদিয়া জেলার কৃষ্ণনগর সদর মহকুমার অন্তর্গত চাপড়া বিধানসভা কেন্দ্র রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৬২ সালে প্রথম নির্বাচন হয়েছিল আসনটিতে। একসময়ে কংগ্রেস ও বামেদের গড় হিসাবে পরিচিত চাপড়া তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য ঘাঁটি হিসাবেই পরিচিত। ২০১১ সাল থেকে টানা জয় পেয়ে আসছেন ঘাসফুল প্রার্থী  রুকবানুর রহমান। ২০২১ সালে তিনি নির্দল প্রার্থী জেবর শেখকে হারিয়েছিলেন ১২ হাজারের সামান্য বেশি ভোটে। 

১৯৭৭ থেকে ২০০৬ পর্যন্ত টানা সাতবার আসনটিতে জয় পেয়েছিল বামেরা। তবে গত এক দশকে বামেদের ভোটভিত্তি উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি যেখানে ২০১১ সালে ৪.৩১ শতাংশ ভোট পেয়েছিল, সেখানে ২০২১ সালে ঝুলিতে পুরেছিল ২৭ শতাংশের বেশি ভোট। বাম-কংগ্রেসকে হটিয়ে তৃণমূলের  প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। 

লোকসভা নির্বাচনের ফলেও একই প্রবণতা দেখা গিয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত প্রতিবারই এগিয়ে থেকেছে আসনটিতে। ২০১৯ সালের পর থেকে বিজেপি বামেদের টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ২০২৪ সালে তৃণমূলের লিড বেড়ে দাঁড়ায় প্রায় ৫৬ হাজার ভোটে।

চাপড়ায় মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজারের বেশি। মুসলিম ভোটার প্রায় অর্ধেকের কাছাকাছি, যা নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভৌগোলিকভাবে গঙ্গা অববাহিকার উর্বর সমতলে অবস্থিত এই কৃষিনির্ভর অঞ্চলে ধান, গম ও পাট প্রধান ফসল। বড় কোনও ভোটভাঙন বা অপ্রত্যাশিত সমীকরণ না বদলালে ২০২৬-এও তৃণমূলের আধিপত্য অটুট থাকার সম্ভাবনাই বেশি।

এক নজরে দেখে নেওয়া যাক ২০২১ এর চাপড়া বিধানসভা  কেন্দ্রের ফলাফল

        নাম                                        দল                             ভোট সংখ্যা

রুকবানুর রহমান                    তৃণমূল কংগ্রেস               ৭৩,৮৬৬

জেবের সেখ                                 নির্দল                           ৬১,৭৪৮

কল্যাণ কুমার নন্দী                   বিজেপি                            ৫৮,১৬৮

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ