গায়ে হলুদে দেশি লুকে নজর কাড়লেন শিখর ধাওয়ানের বিদেশি বউ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশিনি কনের সঙ্গে শিখর ধাওয়ানের রাজকীয় হলদি অনুষ্ঠান ঘিরে এখন তুমুল চর্চা। ফুলের বৃষ্টিতে ভেজা এই বিশেষ মুহূর্তের ছবিতে মুগ্ধ নেটদুনিয়া। ভারতীয় ক্রিকেট দলের জনপ্রিয় তারকা ‘গব্বর’ শিখর ধাওয়ান দ্বিতীয়বার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন। ৪০ বছর বয়সে তিনি বিয়ের পিঁড়িতে বসছেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী সোফি শাইনের সঙ্গে। শিখরের থেকে পাঁচ বছরের ছোট সোফি বিদেশিনী হলেও ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর ভালোবাসা ইতিমধ্যেই মন জয় করেছে। এই সপ্তাহে সঙ্গীত ও মেহেন্দি দিয়ে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান, যা চলছে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে। 

আরও পড়ুন: কাপুর পরিবারের কোন কড়া নিয়মের কাছে হার মেনেছিল শাম্মী-মুমতাজের ভালবাসা?

সম্প্রতি অনুষ্ঠিত হলদি অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। দেশি সাজে টুইনিং লুকে শিখর ও সোফিকে দেখে মুগ্ধ অনুরাগীরা। বিশেষভাবে নজর কেড়েছে সোফির ঐতিহ্যবাহী রূপ। হলদি অনুষ্ঠানে তাঁকে কমলা রঙের লেহেঙ্গায় রাজরানীর  মতো দেখাচ্ছিল। এই অনুষ্ঠানের থিম ছিল ‘ফুলের হলদি’-যেখানে হলুদের বদলে ফুল দিয়ে আশীর্বাদ করা হয় দম্পতিকে। অভিনব এই ভাবনাই অনুষ্ঠানটিকে আলাদা মাত্রা দিয়েছে। 

সোফির পরনে ছিল বিখ্যাত ডিজাইনার জুটি রিম্পল ও হরপ্রীতের তৈরি কমলা লেহেঙ্গা, যাতে লাল পাড়, সোনালি জরি ও ফুলের লতার সূক্ষ্ম কাজ নজর কেড়েছে। ভারী জরি ও সিকুইনের কাজ করা ব্লাউজের হল্টার নেক ডিজাইন লুকে এনেছে আধুনিকতার ছোঁয়া। হলুদ ওড়নায় সোনালি বুটি এবং রঙিন পাড় পুরো সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

গয়নায় তিনি বেছে নিয়েছিলেন হালকা সোনালি কানের দুল ও নজরকাড়া কালিরা। অল্প মেকাপ, খোলা চুল আর ন্যাচারাল লিপ শেডে তাঁর সৌন্দর্য আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। অন্যদিকে, বর শিখর ধাওয়ান সাদা কুর্তা-পায়জামার সঙ্গে হলুদ হাফ জ্যাকেটে ছিলেন স্মার্ট ও ক্লাসিক লুকে।বিদেশিনী হয়েও সোফি প্রতিটি ভারতীয় রীতি নিষ্ঠার সঙ্গে পালন করছেন। পুরো হাতে মেহেন্দি লাগানো তাঁর ছবিও ইতিমধ্যে ভাইরাল। সব মিলিয়ে শিখর-সোফির এই রাজকীয় হলদি অনুষ্ঠান এখন আলোচনার শীর্ষে।  

ভাটপাড়ার ত্রাস, কুখ্যাত দুষ্কৃতি ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে