উচ্ছ্বাসের ভঙ্গি নকল, বিপক্ষের ফুটবলারের ওপর ক্ষেপলেন রোনাল্ডো

ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে মাঠ ছেড়েছেন সিআর সেভেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রিমিয়ার লিগের ম্যাচে আটকে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে এভারটনের বিরুদ্ধে ১-১ ড্র করে বসল রেড ডেভিলসরা। এই ম্যাচে দলের প্রধান অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রথম একাদশে রাখেননি কোচ সোলসকার। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু গোলের দেখা পাননি। উল্টে ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে মাঠ ছেড়েছেন সিআর সেভেন।

এর প্রধান কারণ হল এভারটনের ফুটবলার অ্যান্টোনি টাউনসেন্ড। যিনি কিনা গোল পরিশোধের পর ওল্ড ট্রাফোর্ডে গ্যালারির কাছে ছুটে গিয়ে পুরোপুরি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলের পর উচ্ছ্বাসের ভঙ্গি নকল করেন। এটা একেবারেই মেনে নিতে পারেননি সিআর সেভেন। এমনকি ম্যাচ শেষে বিরক্তি নিয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে।

টাউনসেন্ড কাছে এলেও তাঁকে একদমই পাত্তা না দিয়ে হাত না মিলিয়ে সোজা হাঁটতে থাকেন রোনাল্ডো। দেখেই বোঝা যাচ্ছিল যে ভীষণ চটেছেন।  

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের