দল ছাড়ার পর প্রতীক উরকে বহিষ্কার, বঙ্গ–সিপিএমের কাণ্ডে হাসির রোল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শনিবার সমস্ত গুঞ্জন, জল্পনায় জল ঢেলে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রতীক উর রহমান। সিপিএম কদিন আগেই ত্যাগ করেছিলেন প্রতীক উর রহমান। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে চিঠি লিখে দল ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন প্রতীক। তারপর বিস্তর নাটক ঘটে সিপিএমে। রাজ্য কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে চাপে পড়ে যান সেলিম। বাধ্য হয়ে ঢোঁক গিলে সেলিম বলে উঠলেন, এমন কর্মীকে হারানো সন্তান হারানোর সমান। অথচ তাঁকে ডেকে একবারও কথা বললেন না সেলিম। আর আজ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রতীক উর তখন তাঁকে চাপে পড়ে তড়িঘড়ি বহিষ্কার করা হয়েছে দেখাল সিপিএম।

এদিকে যিনি দল আগেই ছেড়েছেন তাঁকে আবার বহিষ্কার করার নাটক করল সিপিএম। এমন করা যায় নাকি?‌ উঠছে প্রশ্ন। বঙ্গ–সিপিএমের এমন করুণ দশা দেখে হাসছে রাজ্য–রাজনীতির কারবারিরা। কারণ এই বহিষ্কার নিয়ে বিবৃতি পর্যন্ত জারি করেছে সিপিএম। সেখানে লেখা আছে, ‘‌পার্টির রাজ্য কমিটির সদস্য প্রতীক উর রহমানকে গুরুতর পার্টি বিরোধী কার্যকলাপে যুক্ত থাকা এবং শত্রু শিবিরে যোগদানের অপরাধে পার্টি গঠনতন্ত্রের ১৯ নং ধারার ১৩ উপধারা অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তৎক্ষণাৎ পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে।’‌ কিন্তু প্রতীক উর রহমান তো রবিবারই চিঠি পাঠিয়ে জানিয়ে দেন, রাজ্য কমিটি এবং দল থেকে তিনি সরে যাচ্ছেন। তাহলে তাঁকে নিয়ে এমন নাটক করার কারণ কী?‌ উঠছে প্রশ্ন।

অন্যদিকে প্রতীক উর রহমান সংখ্যালঘু মুখ। তরুণ নেতা এবং সুবক্তা। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে চিঠি দিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। কিন্তু সেলিম তাঁকে ডেকে কথা বলেননি। সময় হাতের বাইরে চলে যাওয়ায় তৃণমূল কংগ্রেসে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন প্রতীক উর। তৃণমূলে যোগ দেওয়ার পর প্রতীক উর রহমান বলেন, ‘‌আমি এই দলে যোগ দিয়েছি কারণ বিজেপিকে ঠেকাতে যদি কেউ পারে তাহলে সেটা তৃণমূল কংগ্রেস। আমি বিজেপির কাজকর্ম দেখে নিন্দা করেছি। আর আমার মনে হয়েছে এই দলে এসে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারব। তাই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছি।’‌

এছাড়া অভিষেক এবং প্রতীক উরের যে বৈঠক হয়েছে সেটা স্পষ্ট হয়ে যায় ডায়মন্ডহারবারের সাংসদের কথায়। প্রতীক উর যে পরিশ্রমী কর্মী সে কথাও তুলে ধরেন অভিষেক। আর সিপিএমের নীতি আদর্শ নিয়ে তুলোধনা করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌আমি অনেকদিন ধরেই চিনি প্রতীক উরকে। ও আমার বিরুদ্ধে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রতীক উর খুব পরিশ্রমী ছেলে। সংগঠনের কাজ করা ছেলে। এমন একজন ভাল, নিঃস্বার্থ কর্মী আজকের দিনে পাওয়া যায়?‌ আমাকে এসে বলল, অভিষেক দা আমি টিকিট পেতে আসিনি। কাজ করতে চাই। সেই সুযোগটা পেলেই হবে। আর ওকে বলা হচ্ছে, বেইমান, গদ্দার। যে ছেলেটা কাজ করল এতদিন ধরে আপনাদের হয়ে তাঁকে আপনারা চিনতেই পারেননি। সিপিএম নীতি আদর্শের কথা বলে। কী আপনাদের নীতি আদর্শ?‌ আমাদের নীতি আদর্শ মানুষের সেবা করা। সেই কাজ এবার প্রতীক উরও করবেন।’‌

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?