হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে রাখার ইচ্ছে প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সংঘাত ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে তখনই গুরুত্বপূর্ণ এই জলপথকে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রসঙ্গ তুলে নতুন করে বিতর্ক উসকে দিলেন তিনি। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি বর্তমানে আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে। সেই দাবির পরই প্রশ্ন তোলেন, জলপথটির নাম বদলে তাঁর নামেই রাখা উচিত কি না। তাঁর এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হরমুজ প্রণালিকে ঘিরে এমনিতেই পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। মঙ্গলবার ইরানের একাধিক এলাকায় মার্কিন হামলার পর পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় দুই শিশুসহ অন্তত চারজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এর পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দুই দেশের পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও দুই দেশের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, জলপথটি সচল রয়েছে এবং প্রতিদিন বিপুল পরিমাণ তেলবাহী জাহাজ সেখান দিয়ে যাতায়াত করছে। অন্যদিকে ইরানের দাবি, প্রণালিটি এখনও তাদের নিয়ন্ত্রণে এবং সেটি কার্যত বন্ধ।

আরও পড়ুন: আকাশপথে আচমকা বিপত্তি! মাসকটে জরুরি অবতরণ দোহা-বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানের

এর মধ্যেই সৌদি আরব অভিযোগ করেছে, হরমুজ প্রণালিতে তাদের একটি তেলবাহী জাহাজে ইরান হামলা চালিয়েছে। ওই ঘটনায় দুই নাবিকের মৃত্যু হয়েছে বলে দাবি রিয়াধের। ব্রিটিশ রয়্যাল নেভির সঙ্গে যুক্ত পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসও নিয়মিত ওই জলপথে জাহাজে হামলা বা নিরাপত্তাজনিত ঘটনার খবর প্রকাশ করছে। সংঘাতের আঁচ পড়েছে আমেরিকার অভ্যন্তরেও। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বুধবার আমেরিকায় প্রতি গ্যালন পেট্রলের দাম বেড়ে ৪.১২ ডলারে পৌঁছেছে। যুদ্ধ শুরুর আগে যেখানে দাম ৩ ডলারের নীচে ছিল, সেখানে এতটা বৃদ্ধিতে উদ্বেগ বেড়েছে মার্কিন নাগরিকদের মধ্যেও। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সংঘাতের মেয়াদ নিয়ে শুরুতে ট্রাম্প দ্রুত যুদ্ধ শেষ হওয়ার কথা বললেও তা দীর্ঘায়িত হয়েছে। তবুও বারবারই এই যুদ্ধে আমেরিকার সাফল্যের কথা তুলে ধরেছেন তিনি। এর আগেও হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের এলাকা’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। পাশাপাশি কানাডার সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেই কানাডা ও আমেরিকা সীমান্তবর্তী লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার ঘোষণাও দিয়েছিলেন তিনি। ফলে এবার হরমুজের নাম বদলের মন্তব্য নতুন করে আন্তর্জাতিক মহলে বিতর্ক তৈরি করেছে।

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের