ভারত সুরসম্রাজ্ঞীর প্রয়াণে মন খারাপ বিশ্বভারতীর

১৯৯৭-এর ৬ ফেব্রুয়ারি, শান্তিনিকেতনে পা রেখেছিলেন সুরসম্রাজ্ঞী। সেদিনই তাঁকে খুব কাছ থেকে চাক্ষুষ করেছিলেন শান্তিনিকেতনবাসী, বীরভূমবাসী। সেই পা রাখার কারণ ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রদেয় সম্মান ‘দেশিকোত্তম’ গ্রহণপর্ব। ঘটনাচক্রে ২৫ বছর বাদে সেই ৬ ফেব্রুয়ারিতেই চিরনিদ্রায় চলে গেলেন কোকিলকন্ঠী ভারতের নাইট্যাঙ্গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। শোকের ছায়া নেমেছে বাংলার বুকেও। শোকস্তব্ধ শান্তিনিকেতন ও বিশ্বভারতীও। আশ্চর্য ভাবে ঠিক এই দিনেই আজ থেকে ২৫ বছর আগে লতা মঙ্গেশকরকে নিয়ে মেতে উঠেছিল শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। কেননা ১৯৯৭-এর ৬ ফেব্রুয়ারি, শান্তিনিকেতনে পা রেখেছিলেন সুরসম্রাজ্ঞী। সেদিনই তাঁকে খুব কাছ থেকে চাক্ষুষ করেছিলেন শান্তিনিকেতনবাসী, বীরভূমবাসী। সেই পা রাখার কারণ ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রদেয় সম্মান ‘দেশিকোত্তম’ গ্রহণপর্ব। ওইদিনেই লতা মঙ্গেশকরকে সেই সম্মাণ প্রদান করেছিল রবীন্দ্রস্মৃতি ধন্য এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ঘটনাচক্রে ২৫ বছর বাদে সেই ৬ ফেব্রুয়ারিতেই চিরনিদ্রায় চলে গেলেন কোকিলকন্ঠী ভারতের নাইট্যাঙ্গেল। তাই শোকস্তব্ধ বিশ্বভারতী। শোকাতুর শান্তিনিকেতনও।

১৯৯৭ সালের সেই ঐতিহাসিক মুহুর্ত যারা চাক্ষুষ করেছিলেন তাঁদের এখনও মনে আছে সেদিন বিশ্বভারতীর সেই অনুষ্ঠানের মঞ্চেই কীভাবে ভারতের সুরসম্রাজ্ঞী আড্ডায় মেতেছিলেন বিশ্বকবির স্নেহধন্যা বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই আড্ডার সুর এতটাই গভীর ছিল যে সেই অনুষ্ঠানের পরে কণিকা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্ড্রুজ পল্লির বাড়িতেও চলে গিয়েছিলেন তিনি। সেই সময় আলাপ করেছিলেন গুটিকয় আশ্রমিকের সঙ্গেও। সেই আড্ডা যারা খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন তাঁরা এদিন জানিয়েছেন, সেই সময়ে লতাজি নাকি কণিকা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, ‘তুমি যদি রাজি হও, একসঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাইব।’ আসলে লতা নিজেরও খুব ইচ্ছা ছিল রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম তৈরি করার। সকলের প্রিয় ‘মোহরদি’ সেই একসঙ্গে গানের প্রস্তাবে সায়ও দিয়েছিলেন। কিন্তু সেই অ্যালবাম আর হয়নি। কেননা তারপরে পরেই অসুস্থ হয়ে পড়েন কণিকা। লতারও আর শান্তিনিকেতনে আসা হয়নি। অধরাই থেকে গেল লতার রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম তৈরির ইচ্ছাও। শান্তিনিকেতন আজ তাই কাঁদছে।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের