মধ্যপ্রদেশে আক্রান্ত মালদহের পরিযায়ী শ্রমিক, বাংলায় কথা বলতেই হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিজেপি শাসিত রাজ্যে আবার আক্রান্ত হলেন বাংলার পরিযায়ী শ্রমিক। বারবার বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার ঘটনা উঠে এসেছে। এবার তাতে যুক্ত হল মধ্যপ্রদেশ। ডবল ইঞ্জিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ নিয়ে একাধিকবার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালও ভাষা দিবসের মঞ্চ থেকেও বাংলা ভাষায় কথা বললে ভিন রাজ্যে হামলা করার ঘটনা নিয়ে সুর সপ্তমে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ, রবিবার ভিন রাজ্যে কাপড় বিক্রি করতে গিয়ে আক্রান্ত হলেন পরিযায়ী শ্রমিক।

পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশে কাপড় ফেরি করতেন মালদহের কালিয়াচকের বামুনগ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর এলাকার বাসিন্দা সৈয়দ শেখ। মধ্যপ্রদেশের সাগর জেলার শুরকি থানার সামনাপুর গ্রামে বেধড়ক মারধর করা হয় তাঁকে বলে অভিযোগ। এখন তিনি বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাংলায় কথা বলার জন্যই তাঁর উপর হামলা নামিয়ে আনা হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। ছুরি দিয়ে তাঁকে কোপানো হয়েছে। পেটে ও হাতে গুরুতর আঘাত নিয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দ। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি মধ্যপ্রদেশের পুলিশ। তবে খবর পেয়েই ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে পরিবার সূত্রে খবর, বাংলায় কথা বলাতেই সৈয়দকে মারধর করে টাকাপয়সা কেড়ে নেওয়া হয় এবং ছুরি দিয়ে পেটে ও হাতে কোপানো হয়। এখন সৈয়দ সাগর জেলার বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম জানান, শনিবার রাতেই খবরটি পেয়েছেন। সামিরুল বলেন, ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা আক্রান্ত যুবকের চিকিৎসার সব ব্যবস্থা করেছি। স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সৈয়দ শেখ একটু সুস্থ হলেই তাঁকে বাংলায় ফিরিয়ে আনা হবে এবং বিকল্প কাজের ব্যবস্থা করে দেওয়া হবে।’‌

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর হামলার ঘটনা কোনও বিচ্ছিন্ন বিষয় নয়। বরং এটি একটি ধারাবাহিক প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। চলতি মাসেই মহারাষ্ট্রের পুণেতে পুরুলিয়ার শ্রমিক সুখেন মাহাতোকে খুনের অভিযোগ উঠেছিল। সৈয়দ শেখের পরিবারের এক সদস্যের বক্তব্য, ‘‌বাঙালি হওয়ায় মাঝে মধ্যেই হেনস্তা করা হতো সৈয়দকে। যা নিয়ে আতঙ্কে ছিলেন। পরিবারকেও সে কথা জানিয়েছিলেন। দু’‌মাস আগেই বাড়ি থেকে কাজে ফিরেছিলেন তিনি। কিন্তু মধ্যপ্রদেশের গ্রামে কাজ করতে গিয়ে যে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে সেটা দুঃস্বপ্নেও ভাবিনি আমরা।’‌

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প