বাংলাতেই সক্রিয় ৩-৪টি লস্কর মডিউল! জেরায় জেনেছে দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে সন্ত্রাস ছাড়ানোর জন্য বাংলাদেশের মাটিকে ব্যবহার করার হুমকি দিয়েছিল হাফিজ সইদ। কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হওয়া ৮ জঙ্গির ঘটনায় সেই কথা প্রমাণ করেছে। বাংলাতে বসেই লস্কর মডেল সক্রিয় করার কাজ করত উমর ফারুক। তদন্তে জেরা করে এমনই তথ্য উঠে এসেছে দিল্লি পুলিশের কাছে। 

মালদার বাসিন্দা উমর ফারুক। তার সঙ্গে কাশ্মীরের জঙ্গি সাবির লোনের যোগাযোগ থাকার সূত্র পেয়েছে দিল্লি পুলিশ। নিউ টাউনকে হাতিয়ার করে মডেল তৈরির কাজ চলছিল। পুলিশের কাছে এমন তথ্যই ফাঁস করেছে ফারুক। সূত্রের খবর, বাংলাদেশে বসে পুরো ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল। গোটা ভারতে লস্করের জাল ছড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল ফারুককে। তার জন্য যত টাকা লাগবে সেই টাকাও দেওয়ার কথা বলা হয়েছিল। ফারুকের ফোন ঘেটে দিল্লি পুলিশের হাতে উঠে এসছে আরও তথ্য।

জানা গিয়েছে, অস্ত্র জোগাড়ের কাজ শুরু করেছিল ফারুক। ছোটখাটো অস্ত্র কারবারিদের টার্গেট করেছিল সে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের কাছে সেই তথ্য চলে এসেছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা মডিউলকে ফের সক্রিয় করার কাজে নেমে পড়েছিল ফারুক। বাংলা সহ ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অনুপ্রবেশকারীদের খুঁজে বার করে অ্যাক্টিভ করার কাজ শুরু করেছিল ফারুক। তদন্তে এমন তথ্যই জানতে পেরেছেন গোয়েন্দারা।

জানা গিয়েছে, অনুপ্রবেশকারীদের অবৈধ আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে দেওয়ার কাজ করত ফারুক। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের করণদীঘি সহ বাংলার মোট চারটি জায়গায় এই লস্কর মডেলকে সক্রিয় করার তথ্য পেয়েছে গোয়েন্দারা। ধৃত ফারুকের মোবাইলে রয়েছে লস্করের ট্রেনিং দেওয়ার ভিডিও। সমস্ত তথ্য হাতে নিয়ে বাংলা সহ ভারতের কোথায় কোথায় লস্কর মডিউল সক্রিয় করার কাজ চলছে তা জানার চেষ্টায় তদন্তরকারীরা। 

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দের সঙ্গে জড়াল বাংলাদেশের নাম, কীভাবে?

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হাড়োয়া, আক্রান্ত ৫ বিজেপি কর্মী

সঞ্চিতার অকাল মৃত্যু, মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

টাকার অভাবে আমেরিকায় মাকে নিয়ে যেতে পারেননি, কাঁদলেন কেপ ভার্দের‌ গোলরক্ষক

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

তিউনিসিয়ার নতুন কোচ হলেন আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি