আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা, কীভাবে দেখবেন নাম আছে কিনা?

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে প্রকাশিত হতে চলেছে SIR এর প্রথম চূড়ান্ত তালিকা। শনিবার দুপুরেই প্রকাশিত হবে এই তালিকা। প্রথম তালিকাতে নাম থাকবে ৭ কোটি ৮ লক্ষের। নিষ্পত্তি না হওয়া নামও থাকবে সেই তালিকায়। তবে নামের পাশে যাচাই চলছে লেখা থাকবে। নথি যাচাইয়ের পরে তালিকা থেকে বাদ যেতে পারে নাম। অনলাইন, অফলাইনে তালিকা দেখার ব্যবস্থা করেছে কমিশন। ভোটার তালিকা নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন।

২৮ অক্টোবর থেকে শুরু হয়েছে SIR এর কাজ। ২৮ ফেব্রুয়ারিতে এসে নাম বের হচ্ছে। চার মাস ধরে চলেছে কাজ। ১৬ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হয়েছে। ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের হয়ে সাওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চার মাসের উত্তাপ জারি ভোটের বাংলায়। 

গত ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের মতই অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই ভোটাররা নিজেদের নাম দেখতে পারবেন। অনলাইনে নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in   -এ গিয়ে দেখতে পাওয়া যাবে তালিকা। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in খুলেও ভোটাররা দেখতে পারবেন নিজের নাম।  বিভিন্ন জেলার জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটেও নাম এবং এপিক নম্বর দিয়ে একই পদ্ধতিতে ভোটার তালিকা দেখতে পাওয়া যাবে। voters.eci.gov.in ও electoralsearch.eci.gov.in ওয়েব সাইট দুটিতেও ভোটাররা দেখতে পারবেন নাম। এই ওয়েবসাইটগুলোতে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর দিলেই ভোটাররা নিজের নাম তালিকায় রয়েছে কিনা দেখতে পাবে।

আরও পড়ুন- ভোটার তালিকায় ডিলিট বা অ্যাডজুডিকেশন কীভাবে ‘চিহ্নিত’ হবে? জেনে নিন

এপিক নম্বর না থাকলে ফোন নম্বর দিয়েও সার্চ করা যাবে। সে ক্ষেত্রে ফোন নম্বর রেজিস্টার থাকতে হবে। এইভাবে যদি কেউ তার নাম দেখতে চায় তাহলে তাকে voters.eci.gov.in এ গিয়ে ইলেক্টোরাল রোল ডাউনলোড করতে হবে। সেখানে গিয়ে পোলিং বুথে নাম খুজতে পারবেন ভোটার। যদি তার নাম যাচাই হয়ে গিয়ে থাকে, তাহলে তিনি তালিকাভুক্ত থাকবেন। কারোর যদি নাম যাচাই সম্পন্ন না হয়ে থাকে তাহলে তার নামের পাশে অ্যাডজুডিকেশন লেখা থাকবে। কারোর নাম মুছে দেওয়া হলে নিচে লেখা থাকবে ডিলিটেড।

শুধু অনলাইনেই নয়, অফলাইনের মাধ্যমেও নাম দেখতে পাওয়া যাবে। তার জন্য ভোটারকে যেতে হবে বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওর কাছে। বিএলওর কাছে হার্ড কপি থাকবে। সেখানে গিয়ে নিজের নাম দেখে নিতে পারবেন। পাশাপাশি রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের হাতে সফটকপি এবং বিএলওদের কাছে হার্ডকপি তুলে দেবে সিইও দফতর। সেখান থেকেই ভোটকেন্দ্র, বিডিও অফিস, পঞ্চায়েত অফিসের পাশাপাশি শহর এলাকায় বড় বড় অফিস মিউনিসিপ্যালিটি অফিস এবং ওয়ার্ড অফিসেও সেই তালিকা টাঙানো থাকবে। কেউ যদি অনলাইনে দেখতে না পান, তাহলে অফলাইনে বিএলও বা ভোটকেন্দ্র ভিডিও অফিস পঞ্চায়েত অফিসে গিয়ে দেখতে পাবেন তালিকা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের