ভোটার তালিকায় ডিলিট বা অ্যাডজুডিকেশন কীভাবে ‘চিহ্নিত’ হবে? জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব। এখনো বহু নথি যাচাই বাকি রয়েছে। কিন্তু সেই যাচাই চললেও তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যাদের নথি যাচাই চলছে, তাঁদের নামও থাকবে এই তালিকায়। কিন্তু তারা কিভাবে বুঝতে পারবেন? কীভাবে চিহ্নিত হবে ডিলিট হওয়া বা অ্যাডজুডিকেশনে থাকা নাম?

শনিবার দুপুর ১২টায় অনলাইনে দেখা যাবে নাম। সেই তালিকায় নাম থাকবে ৭ কোটি ৮ লক্ষের বেশি। এখনও বহু ভোটারের তথ্য যাচাই বাকি রয়েছে। তাদের নামও থাকবে এই তালিকায়। নথি যাচাই সম্পন্ন হলে নাম বাদও যেতে পারে। তাহলে ভোটাররা বুঝবেন কীকরে তাঁর নথি যাচাই হয়েছে কিনা। তালিকাতে ভোটারের নামের পাশে থাকা ছবিই প্রমাণ দেবে, ভোটারের নাম গৃহীত নাকি বিচারাধীন, নাকি বাতিল হয়েছে।

আরও পড়ুন- আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা, কীভাবে দেখবেন নাম আছে কিনা?

জানা গিয়েছে, যেসকল ভোটারের সমস্ত নথি সঠিক রয়েছে, তাঁর নামের পাশে অ্যাপ্রুভড লেখা থাকবে। পাশে ভোটারের ছবিও দেওয়া থাকবে। যদি ভোটারের নাম বাতিল হয়, সেক্ষেত্রে ভোটারের নামের পাশে ছবির জায়গায় ক্রস চিহ্ন থাকবে। যাদের নাম বিচারধীন রয়েছে, অর্থাৎ যাদের নথি যাচাই চলছে, তাঁদের নামের পাশে অ্যাডজুডিকেশন লেখা থাকবে, এবং আড়াআড়ি ভাবে ছবির ওপর কাটা থাকবে। ফলে ভোটাররা দেখলেই বুঝতে পারবেন। অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই দেখা যাবে তালিকা। দুপুর ১২টা থেকে অনলাইনে দেখা যাবে তালিকা। দুপুর ২টোর পর থেকে অফলাইনে দেখা যাবে তালিকা। 

অফলাইনে দেখতে চাইলে ভোটারকে যেতে হবে বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওর কাছে। বিএলওর কাছে হার্ড কপি থাকবে। সেখানে গিয়ে নিজের নাম দেখে নিতে পারবেন। পাশাপাশি রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের হাতে সফটকপি এবং বিএলওদের কাছে হার্ডকপি তুলে দেবে সিইও দফতর। সেখান থেকেই ভোটকেন্দ্র, বিডিও অফিস, পঞ্চায়েত অফিসের পাশাপাশি শহর এলাকায় বড় বড় অফিস মিউনিসিপ্যালিটি অফিস এবং ওয়ার্ড অফিসেও সেই তালিকা টাঙানো থাকবে।

 

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল