দমদমের বেসরকারি হাসপাতালে পলাতক আওয়ামী লীগ সাংসদের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত হয়েছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের প্রাক্তন সংসদ সদস্য এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহম্মদ জোয়াহেরুল ইসলাম। শুক্রবার (২৭ফেব্রুয়ারি) গভীর রাতে কলকাতার দমদমে ফিনিক্স মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭০ বছর।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যায়ে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ রাজনীতিক।

আরও পড়ুন: মহিলাদের নিরাপত্তায় বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, নির্বাচনী মরশুমে একাধিক উদ্যোগ

মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী ও তাঁর একমাত্র মেয়ে। অসুস্থতার খবর পেয়ে বিদেশ থেকে তাঁর মেয়ে কলকাতায় ছুটে আসেন। এর আগেই তাঁর স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় এসেছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ পুরো বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিচালনা করে। কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এক পর্যায়ে তাঁর স্ত্রী হাসপাতাল থেকে বের হলেও সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বলে ভিডিও না করার অনুরোধ জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ বাংলাদেশে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এ জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় অনুমতি মিললে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় এনওসি সংগ্রহ করা হবে। তার আগে মরদেহ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে রাখার পরিকল্পনা রয়েছে।

আইনজীবী পেশা থেকে রাজনীতিতে আসা জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে যান এবং কলকাতার নিউটাউনে থাকতেন। সেখানেই তিনি নানারকম শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে সূত্রের খবর।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ