মহিলাদের নিরাপত্তায় বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, নির্বাচনী মরশুমে একাধিক উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগে একাধিক উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অর্থ বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী। বেকার যুবক–যুবতীর জন্য নিয়ে এসেছেন নয়া প্রকল্প যুব সাথী। এইসব উদ্যোগে বাংলার মহিলাদের বড় উপকার হয়েছে। এমনকী মহিলাদের থেকে মিলেছে ব্যাপক সাড়াও। এই আবহে এবার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মহিলাদের নিরাপত্তার কথা ভেবে বড় পদক্ষেপ করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিকে বিরোধীরা যতই বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই বলে সোচ্চার হন তার জবাব কাজের মাধ্যমেই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার এক্স হ্যান্ডলে গোটা বিষয়টি নিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‌গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের শহরে মহিলাদের নিরাপত্তা এবং আত্মবিশ্বাস আরও বাড়ানোর জন্য, কলকাতা পুলিশ আজ থেকে আরও দুটি উদ্যোগ শুরু করছে।’‌ কলকাতা পুলিশের নাম করলেও এই উদ্যোগগুলি যে তাঁর মস্তিষ্কপ্রসূত সেটা সহজেই অনুমেয়।

 

অন্যদিকে মহিলাদের নিয়ে সবসময় বাড়তি চিন্তা করেন মুখ্যমন্ত্রী। তাই ক্ষমতায় আসার পর থেকে মহিলাদের নিয়ে নানা কাজ করেছেন তিনি। আজ এক্স পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‌প্রথমত, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বেশ কয়েকটি সম্পূর্ণ মহিলা পরিচালিত গোলাপি বুথ চালু করা হবে এবং আজ সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চালু থাকবে। শহরে আমার বোনেরা এই বুথগুলিতে যে কোনও সহায়তার জন্য সরাসরি কলকাতা পুলিশের মহিলা অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’‌ আজ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। তাই নাম বাদ বা অন্য কোনও সমস্যায় পড়লে এখানে যেতে পারবেন বাংলার মহিলারা।

তাছাড়া এই এসআইআর পর্বের পর চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে যাতে কোনও অশান্তি না হয় তাই এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। বাংলার মহিলাদের পাশে থাকতেই এমন অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও এক্স পোস্টে লিখেছেন, ‘‌দ্বিতীয়ত, আজ সন্ধ্যার পর থেকে বেশ কয়েকটি ‘‌শাইনিং’‌ (যেমন আমি তাদের নাম দিয়েছি) সম্পূর্ণ মহিলা ভ্রাম্যমাণ টহলদারি দল রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত ডিউটিতে থাকবে, রাতের বেলায় ইএম বাইপাস এবং আমার কর্মজীবী ​​বোনদের ব্যবহৃত অন্যান্য প্রধান শহরের রাস্তাগুলিতে টহল দেবে। বছরের পর বছর ধরে কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে রয়ে গিয়েছে এবং আমি নিশ্চিত যে এই দুটি অনন্য নতুন উদ্যোগ বিষয়টিকে আরও এগিয়ে নিয়ে যাবে।’‌

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

ফুলবাগান থেকে গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ

প্রতারকের খপ্পরে বিক্রান্ত ম্যাসির স্ত্রী, সাইবার জালিয়াতির শিকার ’12th fail’ অভিনেতাও

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা

ম্যাচ শেষে অপূর্ণ ইচ্ছা জানিয়ে কেঁদেছিলেন অঝোরে, মা’কে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

আরজি কর কাণ্ডে নয়া মোড়! পানিহাটি শ্মশানে পৌঁছল সিবিআই

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

মাংস নয়, এঁচোড়েই জমবে ভুরিভোজ! বানিয়ে নিন সুস্বাদু রেসিপি

জেলায় জেলায় উপচে পড়া ভিড়, বাড়ল ‘জনকল্যাণ শিবির’-এর সময়সীমা

‘সাই বাবা ও মা ভবানীর দিব্যি খেয়ে বলছি…’ বিদ্রোহী সাংসদদের সতর্ক করলেন সঞ্জয় রাউত