কালিয়াচকে কয়েক কোটির মাদক সহ গ্রেফতার পাচার চক্রের কিং পিং

Share:

নিজস্ব প্রতিনিধি, কালিয়াচক: ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখল মালদা জেলা পুলিশ। কয়েক কোটি টাকার মাদক (Narcotic) সহ গ্রেফতার করল এক মাদক কারবারিকে। ঘটনা প্রসঙ্গে শনিবার জেলা পুলিশ সুপার (SP) অভিজিৎ ব্যানার্জি জানান, শুক্রবার রাতে তারা বিশেষ সূত্রে নিষিদ্ধ মাদক তৈরির বেআইনি কারবার চলছে বলে খবর পান। সেই খবরের উপর ভিত্তি করে কালিয়াচক এবং মোথাবাড়ি থানার (Mothabari P.S) পুলিশ যৌথভাবে মোথাবাড়ির আমলিতলা ফিল্ড এলাকায় অভিযান চালায়। পুলিশি অভিযানের সময় কয়েকজন অন্ধকারের সুযোগ নিয়ে পালাতে সক্ষম হয়।

তবে এক মাদককারবার অর্থাৎ চক্রের কিং পিং পুলিশের জালে ধরা পড়ে। তার হেপাজত থেকে উদ্ধার হয় একটি কন্টেনার। সেই কন্টেনারে সাড়ে চার কেজির মতো নিষিদ্ধ মাদক উদ্ধার হয়।পুলিশ তদন্তে জানতে পেরেছে ধৃত মাদক কারবারির নাম কাইয়ুম সেখ। বয়স ৩৪ বছর। বাড়ি কালিয়াচক থানার (Kaliyachak P.S.) কিসমতপুর এলাকায়। পুলিশ সুপার আরও জানান, গত কয়েক মাস ধরে জেলা পুলিশ লাগাতারভাবে মাদক তৈরির আঁতুড় ঘর হিসেবে পরিচিত কালিয়াচকের  (Kalyachak) বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।

সেই অভিযানের কারণে মাদক কারবারিরা বিভিন্ন পকেট এরিয়ায় ছড়িয়ে গিয়ে মাদকের বেআইনি কারবার চালানোর চেষ্টা করছে। সেই খবরও মিলছে বিভিন্ন সূত্র মারফত। এমনই এক বিশ্বস্ত সূত্রের পাওয়া খবরের ভিত্তিতেই জেলা পুলিশ এই সাফল্য পেয়েছে। আগামী দিনেও পুলিশি এই অভিযান জারি থাকবে। যারা পালিয়ে গেছে তাদের সন্ধানে জেলা জুড়ে তল্লাশি জারি রয়েছে।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে