বাজারে মারুতির নয়া গাড়ি, ১১ হাজার টাকাতেই বুকিংয়ের সুবিধা

মারুতির নিজস্ব শো-রুমের পাশাপাশি অনলাইনের মাধ্যমেও গাড়ি বুকিং করা যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে প্রতীক্ষার আবসান। প্রতিশ্রুতি মতোই নতুন বছরের শুরুতে বাজারে জনপ্রিয় মডেল ‘বালেনো’র নতুন সংস্করণ নিয়ে এলো দেশের অন্যতম গাড়ি প্রস্তুতকারী সংস্থা মারুতি। খদ্দেররা চাইলেই নতুন মডেলের গাড়ি বুকিং করতে পারবেন বলে সোমবার জানিয়েছেন সংস্থার সিনিয়র এগজিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব। তাঁর কথায়, ‘মাত্র ১১ হাজার টাকাতেই নতুন মডেলের গাড়ি বুকিং করা যাবে। মারুতির নিজস্ব শো-রুমের পাশাপাশি অনলাইনের মাধ্যমেও গাড়ি বুকিং করা যাবে।’

দেশের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থা মারুতির সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকায় ঠাঁই করে নিয়েছে ‘বালেনো’ মডেলের গাড়ি। ইতিমধ্যেই এই মডেলের গাড়ি ১০ লক্ষের বেশি বিক্রি হয়েছে। প্রতিযোগিতার বাজারে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলিকে টেক্কা দিতে জনপ্রিয় মডেলের গাড়িটিতে আরও বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তি সংযোজিত হয়েছে। সংস্থার সিনিয়র এগজিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) শশাঙ্ক শ্রীবাস্তবের কথায়, ‘আজকের প্রজন্মের কথা মাথায় রেখে বালোনো-র নতুন মডেল তৈরি হয়েছে। বিশেষ করে যারা আধুনিক প্রযুক্তি সম্পর্কে সড়গড় তাঁদের কথা মাথায় রেখে নয়া ডিজাইন করা হয়েছে। যাঁরা গাড়ি প্রেমী তাঁরা বালেনোর নতুন মডেল থেকে চোখ ফেরাতে পারবেন না।’

বালেনোর নতুন মেডেলে কী-কী সুবিধা রয়েছে? মারুতির প্রধান কারিগরি আধিকারিক সি ভি রমনের কথায়, ‘নতুন মডেলের গাড়িতে আরোহী ও চালকের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে এইচইউডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। নয়া প্রযুক্তির ফলে গাড়িতে থাকা ডিসপ্লে বোর্ডেই গাড়ির গতি সহ আবহাওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য ফুটে উঠবে। ফলে চাললকে রাস্তা থেকে নজর সরাতে হবে না। তাছাড়া গাড়ির অন্দরে বিশেষ প্রযুক্তি ব্যবহার (ইন-কার টেকনোলজি) করা হয়েছে।’

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! সুশান্ত ঘোষের বিরুদ্ধে ফের দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের